নিজস্ব সংবাদদাতা:
উত্তরপ্রদেশের বিজেপির বিধায়ক সুরেন্দ্র সিং পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে দাবি করেন, এই রাজ্যে হিন্দুরা সুরক্ষিত নয়। জম্মু ও কাশ্মীরের উদাহরণ টেনে তিনি বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এ নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেয়া দরকার। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রামায়ণের সুর্পনখার সঙ্গে তুলনা করেন। তিনি আরও বলেন, রাজ্যে রাস্তার ওপর সাধারণ মানুষ খুন হয়ে যাচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী কোনও ব্যবস্থাই নিচ্ছেন না। তাঁর দাবি,হিন্দুরা পশ্চিমবঙ্গে আতঙ্কে রয়েছেন। জম্মু ও কাশ্মীরের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি কংগ্রেস সম্পর্কেও তীব্র কটাক্ষ করেন। কংগ্রেসকে রাবণের সঙ্গে তুলনা করেন। তাঁর দাবি, তৃণমূলের রাজত্বে বাংলাদেশী জঙ্গিদের অনুপ্রবেশ ঘটছে। সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। মনোনয়ন ঘিরে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে শাসকদল। বীরভূমে তাদের একজন কর্মী খুন হয়েছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news