প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া
গত সোমবার অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ বাঁকুড়া সদর থানার অধীনে কেশরার রেল লাইনের কাছ থেকে উদ্ধার হয়।পরে মহিলার পরিচয় জানা যায়।বাঁকুড়া মর্গে এসে পরিবারের লোকেরা মৃতদেহটি শনাক্ত করে।মহিলার নাম পম্পা চট্টোপাধ্যায় (৩৭)। বাড়ি ছাতনা ব্লকের হাতিশোল গ্রামে।পম্পার ভাই অপূর্ব মুখোপাধ্যায় জানান, ২০০৭ সালের ১২ জানুয়ারি তাঁর দিদির স্বামী এক পথদুর্ঘটনায় মারা যান,তখন থেকে তাঁর ৭ বছরে ভাগ্নেকে নিয়ে দিদি বাপের বাড়িতেই থাকতো।বর্তমানে স্থানীয় এক অঙ্গনওয়ারি কেন্দ্রের সহায়িকার কাজ করত।তাঁর দিদি শ্বাসকষ্ট জনিত সমস্যার জন্য ডাক্তার দেখাতে প্রায়ই বাঁকুড়া আসতে হত।অপূর্ববাবু আরও জানান,বাঁকুড়ায় গত দুবছর আগে এক ব্যক্তির সঙ্গে দিদির পরিচয় হয়েছিল।পম্পা দেবীর ভাই অপূর্ববাবুর বক্তব্য, গত রবিবার দুপুর ২টো নাগাদ দিদি ডাক্তার দেখাবার জন্য বাঁকুড়ায় যায়।যাবার সময় বাড়িতে বলে গিয়েছিল,তাঁর সেই পরিচিত ব্যক্তিকে বলেছে নাম লিখিয়ে দিতে।আমি ডাক্তার দেখিয়ে সন্ধে নাগাদ ফিরে আসব।কিন্তু সন্ধে পার হয়ে রাত্রি ৮টা বাজলেও যখন দিদি ফেরেনা তখন তাঁর ভাগ্নেকে পম্পাদেবীর মা বলেন,একবার মাকে ফোন করতে।পম্পা দেবীর ছেলে তাঁর মায়ের মোবাইল ফোন করলে ফোন বন্ধ পায়।তখন পম্পাদেবীর মা বলেন পম্পা যাবার সময় বলে গিয়েছিল পম্পা তাঁর পরিচিত সেই ব্যক্তি নাম লিখিয়ে রাখবে।এরপর বাঁকুড়ার সেই
দিদির পরিচিত ব্যক্তিকে ফোনে যোগাযোগ করা হলে, তিনি জানিয়ে দেন গত রবিবার তাঁর সঙ্গে পম্পাদেবীর কোনো কথাই হয়নি।এরপর অপূর্ববাবু ও গ্রামের কিছু মানুষ মিলে সম্ভাব্য জায়গায় খুঁজে দেখলেও পম্পার সন্ধান পাইনি।মঙ্গলবার সংবাদ মাধ্যম দ্বারা এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারের খবর পায় তাঁরা। অপূর্ববাবু জানান সেই মহিলাটি তাঁর দিদি।অপূর্ববাবু জানান তাঁর দিদিকে যখন মর্গে দেখেন তখন তাঁর দিদির মুখের অংশ একটু পোড়া অবস্থায় ছিল। তাঁর অনুমান, তাঁর দিদিকে গণধর্ষণ করা হয়েছে আর প্রমান লোপাটের জন্য খুন করা হয়েছে।এই ঘটনার সঙ্গে ওই ব্যক্তি জড়িত থাকতে পারে এই মর্মে এদিন বুধবার বাঁকুড়া সদর থানায় অপূর্ববাবু একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সদর থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধারের পরই একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news