Breaking News
Home / TRENDING / মমতার কুরুচিকর ছবি ফেসবুকে,আটক এক সিপিএম কর্মী

মমতার কুরুচিকর ছবি ফেসবুকে,আটক এক সিপিএম কর্মী

প্রসেনজিত ধরঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সুপার ইমপোজ করে ফেসবুকে দেওয়ার অভিযোগে বলাগড়ের গুপ্তিপাড়ায় এক সিপিএম কর্মীকে আটক করল পুলিশ। অভিযুক্তের নাম প্রশান্ত কুন্ডু।


মঙ্গলবার সন্ধে থেকেই গুপ্তিপাড়ার মানুষদের মোবাইলে মুখ্যমন্ত্রীর এই কুরুচিকর ছবি ঘুরতে দেখা যায়।তৃণমূল কর্মীদের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে অপদস্ত করতে এই রকম কুরুচিকর ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছে স্থানীয় সিপিএম কর্মী প্রশান্ত কুন্ডু। প্রশান্তের গ্রেফতারের দাবিতে গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা।পরে বলাগড় থানার পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার করেছিল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর কার্টুন ছড়ানোর অপরাধে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *