নিজস্ব সংবাদদাতাঃ
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আসারামকে দোষীসাব্যস্ত করল আদালত। একই সঙ্গে তাঁর সহযোগী শরদ ও শিল্পীকে দোষীসাব্যস্ত করা হয়েছে। জোধপুর আদালতে বুধবার এই রায় ঘোষণা হয়। জানা গিয়েছে রায়দানের সময় শান্তই ছিলেন আসারাম। সহযোগী শরদের কাঁধে হাত রেখে হরিনাম করতে দেখা গিয়েছে ধর্ষণে অভিযুক্ত ৭৭ বছর বয়সী আসারামকে। এদিন আসারামের রায়দানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আদালত চত্বরে। সম্প্রতি পকসো আইনে কেন্দ্রীয় সরকারের অধ্যাদেশ জারি করায় এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে আসারামের। তবে বয়সের দোহাই দিয়ে সাজা কম করার আর্জি জানিয়েছেন আসারামের আইনজীবী।
2013 সালে উত্তরপ্রদেশের শাহজহানপুরের 16 বছরের এক কিশোরীকে ধর্ষণ করে আসারাম। মানাই গ্রামে নিজের আশ্রমে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news