নীল বণিকঃ
কর্মসংস্থানকে গুরুত্ব দিয়েই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল রাজ্য বিজেপি। এ রাজ্যে কর্মসংস্থান একটি জ্বলন্ত ইস্যু। সেই ইস্যুকেই হাতিয়ার করেই এই রাজ্যে গ্রামের ভোটারদের কাছে পৌঁছাতে চায় বিজেপি। ইস্তাহারে জানিয়েছে, রাজ্যে বিজেপি আগামী দিনে মসনদে বসলে প্রত্যেকটি ব্লকে একটি করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করা হবে। এছাড়াও গ্রাম বাংলার শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে সচেষ্ট হবে রাজ্য বিজেপি এমনটাই ইস্তাহারে দাবি করা হয়েছে। ক্লাস টেন পর্যন্ত মিডডে মিল চালু করা থেকে বিনাপয়সায় বই, খাতা, পেনসিল সব দেবে সরকার। এমনকি প্রত্যেকটি স্কুলের আমূল সংস্কার করা হবে। তাছাড়া প্রত্যেক বিদ্যালয়ে শৌচাগারে ব্যবস্থা করা হবে বলে নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছে। রাজ্য দফতরে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এই ইস্তাহার প্রকাশ করেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা মুকুল রায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদারের মতো বিজেপির রাজ্য নেতারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news