নীল বণিকঃ
শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে আটচল্লিশ ঘণ্টা ধর্নার সিদ্ধান্ত নিল বিজেপির মহিলা ব্রিগেড। দলীয় সূত্রের খবর, আগামী ২৭ ও ২৮ এপ্রিল এই কর্মসূচি পালন করবে রাজ্য বিজেপির মহিলা সংগঠন মহিলা মোর্চা। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে রাজ্য বিজেপির মহিলা কর্মীরা দিনভর ধর্না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাসক দলের লাগামহীন সন্ত্রাসের প্রতিবাদে। দলীয় কর্মসূচি পালন করার জন্য ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি জানান, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে রক্ত ঝরেছে। শাসক দলের সন্ত্রাসের হাত থেকে মহিলারাও রেহাই পাচ্ছেন না। বিজেপি সহ সব বিরোধীদলের মহিলা কর্মীদের রাস্তায় ফেলে পেটাচ্ছেন শাসক দলের ক্যাডারা। কিন্তু পুলিশ নিরব দর্শকের ভূমিকায়। তাই দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে রাজ্য বিজেপির মহিলা সংগঠন ধর্নায় বসছেন বলে জানান লকেট চট্টোপাধ্যায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news