Breaking News
Home / TRENDING / মমতার শাসনে জঙ্গল রাজ চলছে : সোমনাথ চট্টোপাধ্যায়

মমতার শাসনে জঙ্গল রাজ চলছে : সোমনাথ চট্টোপাধ্যায়

নীল বণিক:

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকে জঙ্গলের রাজত্ব বলে মন্তব্য করলেন লোকসভার প্রাক্তন স্পীকার সোমনাথ চট্টোপাধ্যায়। তিনি জানান, গণতন্ত্রে নির্বাচন একটি উৎসব। সেই উৎসবে সবার যোগদান কাম্য। কিন্তু রাজ্যের শাসক দলের দৃষ্টিভঙ্গি দেখে অবাক সোমনাথ চট্টোপাধ্যায়। গত কয়েকদিন ধরে মনে হচ্ছে রাজ্যে যেন রক্তের উৎসব শুরু হয়েছে। মানুষের অধিকার বলপূর্বক হরণ করা হচ্ছে বলে জানান প্রাক্তন স্পীকার। এছাড়াও রাজ্যে পুলিশ গণতন্ত্র রক্ষার্থে নিজেদের ভূমিকা একেবারেই সঠিক ভাবে পালন করছে না বলে কটাক্ষ করেন তিনি। তাঁর মতে সবচেয়ে বেশি অসহায় রাজ্য নির্বাচন কমিশন। বর্তমান পরিস্থিতিতে সব থেকে অসহায় অবস্থা রাজ্য নির্বাচন কমিশনারের বলে জানান লোকসভার প্রাক্তন স্পীকার।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *