Breaking News
Home / TRENDING / ‘মৃত্যু’ নিয়ে রাজনীতি চায় না দিলদারের গ্রাম

‘মৃত্যু’ নিয়ে রাজনীতি চায় না দিলদারের গ্রাম

নিজস্ব সংবাদদাতা, সিউড়িঃ
রাজনৈতিক হিংসায় বলি হল দিলদার খান। দিলদারের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে যে দড়ি টানাটানি চলছে তা নিয়ে গ্রামের মানুষ ক্ষুব্ধ।
গ্রামবাসীদের একাংশের দাবি, রাজনীতির কারণে একটা মানুষের প্রাণ চলে গেল অকালে। তাঁর পরিবার প্রায় রাস্তায় নেমে এলো। কিন্তু রাজনৈতিক নেতারা সেই ফায়াদা নিতে কেউ ছাড়ছেন না। অনেকের দাবি, তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া কারণেই তাঁরা তৃণমূলের হয়ে কথা বলতে বাধ্য হচ্ছেন। কিন্তু প্রকাশ্যে নাম জানিয়ে কেউ মুখ খুলতে চান নি। এক প্রবীণ গ্রামবাসী (নাম প্রকাশে অনিচ্ছুক) ক্ষোভ উগড়ে বলেন,“এটা অনুব্রত বলেই সম্ভব। এর উত্তর কেষ্ট লোকসভা ভোটেই পাবে।”
পাছে সংবাদ মাধ্যমে তাঁর নাম প্রকাশ হয় অন্যরা তাঁকে থামিয়ে দেন যেন তিনি আর কিছু না বলেন। গ্রামের বাসিন্দা এক স্কুলের ছাত্র অত্যুৎসাহী হয়ে একটি হিন্দি সিনেমার ডায়ালগই আউরে ফেলে। বলে,“রাজনীতি মে মুরদে কো জিন্দা রাখ্যা যাতা হ্যায়। উসে মারা নেহি যাতা।”
মঙ্গলবার বিকালে দিলদারের মাটি হয়। সে সময় কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন ‘ওরা খাবে কি?’ নিহত দিলদারের পরিবার সূত্রে জানা গেছে, দিলদারের তিনটি কন্যা সন্তান রয়েছে। তাঁরা প্রত্যেকেই স্কুলে পড়ে। বাড়িতে আছেন বাবা, মা ও স্ত্রী। এতোগুলো মানুষের রুজির একমাত্র রোজগেরে ছিলেন দিলদার। শাসক দল ইতিমধ্যে দিলদারের পরিবারের পাশে দাঁড়ারার প্রতিশ্রুতি দিয়েছে। গ্রামের অনেকের মুখেই শোনা গেল, এখন সব রাজনৈতিক দলই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেবে। কিন্তু কাজের কাজ কতটুকু হবে তা নিয়ে সংশয় আছে।গ্রামের সকলেই চায় মৃতদেহ নিয়ে রাজনীতি বন্ধ হোক।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *