Breaking News
Home / TRENDING / দিলদার খুনে গ্রেফতার ৪ বিজেপি কর্মী

দিলদার খুনে গ্রেফতার ৪ বিজেপি কর্মী

নিজস্ব সংবাদদাতা, সিউড়ি, ২৫ এপ্রিল:

দিলদার খুনের অভিযোগে গ্রেফতার করা হল চারজনকে। সকলেই দলীয় কর্মী বলে দাবি বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের।
প্রসঙ্গত, ২৩ এপ্রিল পঞ্চায়েতের মনোনয়ন জমা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলদার শেখ নামে একজনের। তাঁর বাবা তহিদ শেখ প্রথমে সংবাদ মাধ্যমের কাছে দাবি করে তাঁর ছেলেকে খুন করেছে কড়িধ্যা গ্রামের প্রধান প্রবীর ধর। ঘন্টা দুয়েক পর সিউড়িতে তৃণমূল পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের পাশে বসে বয়ান বদলে বলেন, বিজেপির শ্যামসুন্দর গড়াই মেরেছে। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে চার জনকে গ্রেফতার করে। ধৃতরা হল সিউড়ির হুসনাবাদ গ্রামের শেখ শফিউল, বড়বাগানের গৌতম কোড়া, কানাইপুর ভাটিপাড়ার শেখ বাবুল ওরফে আপেল শেখ ও গোবিন্দপুরের অসিত সরকার। চারজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। ধৃতরা সকলেই দলীয় সমর্থক বলে বিজেপির দাবি। দলের জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, “দিলবার দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছে। ত্রিপুরায় দলের জয়ের পর সে আমাদের বিজয় মিছিলে হেঁটেছিল। একাধিক মিটিং মিছিলে সে থাকত আমাদের সঙ্গে। ওই দিন সে ভাইয়ের বৌয়ের জন্যে মনোনয়ন জমা দিতে যাচ্ছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে তাঁর মৃত্যু হয়। আর পুলিশ শাসক দলের কথায় আমাদের চার জনকে গ্রেফতার করে আদালতে পাঠাল”। এদিন মৃতদের সিউড়ি জেলা আদালতে তোলা হলে মুখ্য বিচার বিভাগীয় বিচারক চারজনকেই সাতদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় বলেন, “সোমবার মনোনয়ন জমা দিতে গিয়ে বিজেপি ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে আসে বলে মৃত দিলদার শেখের বাবা তহিদ শেখের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেফতার করে। তাঁরা প্রত্যেকেই সিউড়ি থানা এলাকার বাসিন্দা। পুলিশ তাঁদের দশ দিনের হেফাজতে চেয়েছিল। বিচারক সাতদিনের পুলিশ হেফাজত দিয়েছে”।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *