নিজস্ব সংবাদদাতাঃ
নাবালিকাকে ধর্ষনের অভিযুক্ত আসারামকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জোধপুর আদালত। একইসঙ্গে তাঁর সহযোগী শরদ ও শিল্পীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনায় আদালত। এদিন রায়দানের সময় সহযোগী শরদের কাঁধে হাত রেখে হরিনাম করতে দেখা গিয়েছে ধর্ষনে অভিযুক্ত ৭৭ বছর বয়সী আসারামকে। কিন্তু সাজা ঘোষণার পরই কোর্টের ভেতরেই কান্নায় ভেঙে পড়েন তিনি। বয়সের দোহাই দিয়ে সাজা কম করার আর্জি জানান আসারামের আইনজীবী। তবে তাতেও শেষরক্ষা হয়নি । এদিন আসারামের রায় দানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আদালত চত্ত্বরে। ২০১৩ সালে উত্তরপ্রদেশের শাহজহানপুরের ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে আসারাম। মানাই গ্রামে নিজের আশ্রমে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news