Breaking News
Home / রাজনীতি (page 436)

রাজনীতি

আজ আদালতে রাজীবের বিরুদ্ধে তথ্য প্রমাণ দেবে সিবিআই

ওয়েব ডেস্ক কেন্দ্র-রাজ্য দ্বৈরথে আজ সবার চোখ সুপ্রিম কোর্টের দিকে। আজ সকাল ১০.৩০টায় শীর্ষ আদালতে সিবিআই বনাম রাজীব কুমার মামলার শুনানি শুরু হবে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত ও সঞ্জয় খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হবে। আজই সিবিআইকে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য নষ্ট করার প্রমাণ দাখিল করতে হবে …

আরও পড়ুন »

মুকুলের হাত ধরে পদ্মে ভারতী

প্রসেনজিৎ ধর: সব জল্পনার অবসান। বিজেপিতে যোগ দিলেন বিতর্কিত আইপিএস অফিসার ভারতী ঘোষ। আজ দিল্লিতে মুকুল রায়, রবিশংকর প্রসাদ, কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন এক সময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট আইপিএস। আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেওয়ার পর ভারতী বলেন, মমতা বলছেন রাজীবকুমার বিশ্বসেরা। তাহলে কেন সিবিআই-এর সামনে যাচ্ছেন না তিনি। …

আরও পড়ুন »

‘সিপির ঘরে কী ধন আছে যাতে পিসির ঘুম ছুটেছে?’ জানতে একটা ক্লিক

নীল রায়: “সিপির ঘরে কি ধন আছে যাতে পিসির ঘুম ছুটেছে? ” এমন স্লোগানে উত্তাল হল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। যদিও এবারের বাজেট অধিবেশনকে ছোট করে তিন দিনের করা হয়েছিল। তাতেও বিতর্ক হয়েছে। কিন্তু এদিনের বাজেট অধিবেশনের জন্য কেবলমাত্র ঘন্টা তিনেক সময় মধ্যে বরাদ্দ করেছিলেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়। ঘড়ির কাটা …

আরও পড়ুন »

সন্ধ্যায় মমতার ধরনা মঞ্চে যোগ দিতে রাজ্যে আসছেন তেজস্বী, কেজরিওয়াল

নীল রায়: ধর্মতলার ধারণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সোমবার সন্ধ্যায় কলকাতায় আসছেন আরজেডি নেতা সহ বিহারের বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, এদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ দুই নেতা ধর্মতলার ধরনা মঞ্চে আসবেন। গত ১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড সমাবেশে হাজির …

আরও পড়ুন »

আসন্ন মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় ৮ ফেব্রুয়ারি ধরনা তুলবেন মমতা

নীল রায়: আসন্ন মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে ৮ ফেব্রুয়ারি তারিখে ধর্মতলার ধরনা তুলে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে ধরনা মঞ্চ থেকে বক্তৃতা করতে উঠে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। প্রশ্ন উঠছে ৮ তারিখে ধরনা উঠলেও রাজ্য সরকার আয়োজিত‌ ৭ ও ৮ ফেব্রুয়ারি দু দিনের বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী যোগ …

আরও পড়ুন »

আজ নির্বাচন কমিশনারের দ্বারস্থ বিজেপি

নীল বণিক মমতার সরকারের উপর চাপ তৈরি করতে আজ বিকেলে জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে বিজেপি। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরার সঙ্গে দেখা করবে বিজেপির এক প্রতিনিধি দল। রবিবার কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে কলকাতা পুলিশের ধ্বস্তাধ্বস্তির ভিডিও ফুটেজ জাতীয় নির্বাচন কমিশনের দফতরে জমা দেওয়া হবে। এমনকি রাজ্যের আইনশৃঙ্লার …

আরও পড়ুন »

রাজীবকে কড়া বার্তা দিতে রাজ্যে সিবিআই প্রধান

নিজস্ব সংবাদদাতা কলকাতায় সিবিআই-পুলিশের সংঘাত সামাল দিতে রাজ্যে আসতে পারেন নবনিযুক্ত সিবিআই প্রধান ঋষি কুমার শুক্লা। দিল্লি সূত্রের খবর, আগামি দু একদিনের মধ্যেই সিবিআই প্রধান ঋৃষি কুমার শুক্লা সিজিও কমপ্লেক্সে আসতে পারেন। একই সঙ্গে রাজ্যে এসে পুলিশ কমিশনার রাজীব কুমারকে কড়া বার্তা দিতে চান তিনি। সারধা কাণ্ড সহ সমস্ত চিটফান্ডের …

আরও পড়ুন »

বাংলায় মমতার ইমার্জেন্সি চলছে, আমাদের নয় : জাভরেকর

ভাস্কর মান্না কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাত তুঙ্গে। সিবিআই হানার প্রতিবাদে রবিবার রাত থেকে মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কলকাতার বিজেপি সদর দফতরে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর কি বললেন দেখে নেব …

আরও পড়ুন »

রাজীব কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের সিবিআইয়ের

ওয়েব ডেস্ক সারধা চিটফান্ড কাণ্ডে অসহযোগিতার অভিযোগে কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিবিআই। সোমবার সকালে আদালতের কাজ চালু হতেই সিবিআইয়ের আইনজীবীর তরফে মামলা দায়ের করা হয়। এদিন সিবিআইয়ের তরফে রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জানানো হয়, কলকাতার পুলিস কমিশনারকে চিটফান্ড কাণ্ডের তদন্তে একাধিকবার তলব করা হলেও …

আরও পড়ুন »

কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে গ্রেফতারির সম্ভাবনা বিজেপি নেতাদের

নীল বণিক কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে গ্রেফতারির আশঙ্কা করছেন রাজ্যের বহু বিজেপি নেতা। বিশেষ করে রাজীব কুমার কাণ্ডের পর যে বিজেপি নেতাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে, তাদের আশঙ্কা এবার তাদের ওপর কোপ পড়তে পারে। যেমন শিশুপাচার কাণ্ডে সিআইডির খাতায় নাম রয়েছে রাজ্য সভার সাংসদ রুপা গাঙ্গুলি, কেন্দ্রীয় নেতা কৈলাস …

আরও পড়ুন »

কেজরিবালের পর মমতা, রাস্তায় বসে মোদি মোকাবিলার মহড়া

নীল রায় সিবিআই ও কলকাতা পুলিশের সংঘাতকে রাজপথে এনে রাজনৈতিক ফায়দা তোলাই আপাত লক্ষ্য প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার সন্ধ্যায় পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন ধর্মতলায় ধরনায় বসবেন তিনি। কথামতো ধর্মতলার মেট্রো চ্যানেলে গিয়ে ধর্নায় বসেন দিদি। সঙ্গে হাজির হন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ …

আরও পড়ুন »

সিপির বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ নাগেশ্বর রাওয়ের

নীল রায় “তথ্য প্রমাণ লোপাট করেছেন রাজীব কুমার।” এমনটাই জানালেন সিবিআই অধিকর্তা নাগেশ্বর রাও। রবিবার সিবিআই বনাম কলকাতা পুলিশের ধ্বস্তাধস্তি কাণ্ডের পর সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, সিবিআই প্রধান এম নাগেশ্বর রাও তাঁদের জানিয়েছেন, চিটফান্ড কেলেঙ্কারির তথ্য ও প্রমাণ লোপাট করেছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। এ ব্যাপারে তাঁদের কাছে প্রমাণ রয়েছে। …

আরও পড়ুন »

রাজীব কুমার ইস্যুতে কেন আন্দোলনের পথে মমতা?

জ্যোতিস্মিতা রায় ওয়েব ডেস্ক রাজীব কুমারের বাড়িতে সিবিআই তল্লাশির ঘটনাকে কেন্দ্র করে যে নজিরবিহীন রাজ্য- কেন্দ্র সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, তারপর এর জল কতদূর এবং কোথায় কোথায় গড়াবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। কিন্তু এদিন পুরো ঘটনার মধ্যে দিয়ে যে ছবিটা উঠে এল তা এক অভিজ্ঞ রাজনীতিকের নিজের হাতে আঁকা। কিছুদিন …

আরও পড়ুন »

সোমবার সুপ্রিম কোর্টে যাবে সিবিআই

নীল বণিক সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। দিল্লি সূত্রের খবর রাজধানীতে কলকাতা পুলিশের কয়েকজন আধিকারীকদের বিরুদ্ধে এফআইয়ার করা হচ্ছে। চার আইপিএস সহ একাধিক পুলিশের অফিসারদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা রুজু করেছে সিবিআই। সোমবার সুপ্রিম কোর্টে রাজীব কুমারের গ্রেফতারির আবেদন করবে সিবিআই। এমনকি কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে যাতে সিবিআই রাজ্যে অভিযান চালাতে …

আরও পড়ুন »

কেন্দ্র- রাজ্য সংঘাতের জন্য দায়ি সিপি : সোমেন মিত্র

নীল রায় সিবিআই বনাম কলকাতা পুলিশের সংঘাতপূর্ণ পরিস্থিতির জন্য পুলিশ কমিশনার রাজীব কুমারের তীব্র সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। রবিবার সন্ধ্যায় সিবিআই আধিকারিকদের পুলিশ কমিশনারের বাড়িতে যাওয়া ও তারপর তাদের গ্রেপ্তার করে শেক্সপিয়ার সরণি থানায় আনাকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাতের চিত্র স্পষ্ট হতে থাকে রাজ্য রাজনীতিতে। এমতাবস্থায় কলকাতা …

আরও পড়ুন »

মেট্রো চ্যানেলে ধর্নায় বসলেন মমতা

নিজস্ব সংবাদদাতা শেষ কবে এমন নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হয়েছে রাজ্য তা বলা মুশকিল। পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানাকে অসংবিধানিক ও গণতন্ত্রের ওপর আঘাত বলে ধর্ণায় বসলেন মুখ্যমন্ত্রী । রাত ৮টা নাগাদ পুলিশ কমিশনারের বাড়ির সামনে থেকে সাংবাদিক সম্মেলনে এক কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সরাসরি মোদী ও অমিত শাহর …

আরও পড়ুন »