Breaking News
Home / TRENDING / আজ আদালতে রাজীবের বিরুদ্ধে তথ্য প্রমাণ দেবে সিবিআই

আজ আদালতে রাজীবের বিরুদ্ধে তথ্য প্রমাণ দেবে সিবিআই

ওয়েব ডেস্ক

কেন্দ্র-রাজ্য দ্বৈরথে আজ সবার চোখ সুপ্রিম কোর্টের দিকে। আজ সকাল ১০.৩০টায় শীর্ষ আদালতে সিবিআই বনাম রাজীব কুমার মামলার শুনানি শুরু হবে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত ও সঞ্জয় খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হবে। আজই সিবিআইকে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য নষ্ট করার প্রমাণ দাখিল করতে হবে আদালতে। জানা গিয়েছে, মুখবন্ধ খামে আরও নথি পেশ করবে সিবিআই। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই বলে দেবে এবার কেন্দ্র-রাজ্য সংঘাত কোনদিকে মোড় নিতে চলেছে।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ি হানা দেয় জনা ৪০ সিবিআই আধিকারিক। তখন সেখানে তাদের সঙ্গে ধ্বস্তাধস্তি হয় কলকাতা পুলিশের। সিবিআই আধিকারিকদের জোর করে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। এই পদক্ষেপকে সংঘীয় ব্যবস্থার ওপর আঘাত গণ্য করে ধর্নার ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সারধা চিটফান্ড মামলায় রাজীব কুমার তথ্য নষ্ট করেছেন বলে সেই রাতেই সুপ্রিম কোর্টে মামলা করে সিবিআই। সেই মামলার শুনানি আজ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *