Breaking News
Home / TRENDING / সিপির বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ নাগেশ্বর রাওয়ের

সিপির বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ নাগেশ্বর রাওয়ের

নীল রায়

“তথ্য প্রমাণ লোপাট করেছেন রাজীব কুমার।” এমনটাই জানালেন সিবিআই অধিকর্তা নাগেশ্বর রাও। রবিবার সিবিআই বনাম কলকাতা পুলিশের ধ্বস্তাধস্তি কাণ্ডের পর সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, সিবিআই প্রধান এম নাগেশ্বর রাও তাঁদের জানিয়েছেন, চিটফান্ড কেলেঙ্কারির তথ্য ও প্রমাণ লোপাট করেছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। এ ব্যাপারে তাঁদের কাছে প্রমাণ রয়েছে। শনিবার সন্ধ্যাতেই সিবিআই সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছিল, চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে নেমে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। চব্বিশ ঘন্টা পর রবিবার সন্ধ্যায় সিবিআইয়ের গোয়েন্দারা পৌঁছে গিয়েছিলেন মধ্য কলকাতার লাউডন স্ট্রিটে কলকাতার পুলিশ কমিশনারের সরকারি বাসভবনে। কিন্তু তাঁদের বাধা দেয় কলকাতা পুলিশ। সিবিআইয়ের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সহ বাকি অফিসারদের জোর করে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে শেক্সপিয়ার সরণী থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের সেখানে আটক করে রেখে পরে ছেড়ে দেয় পুলিশ। অধিকারের বিষয়টি রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকেও কলকাতা পুলিশের হাতে তাদের হেনস্থা হওয়ার কথা জানিয়েছেন। রাজ্যপাল রাজ্য প্রশাসনের সমস্ত উচ্চপদস্থ আধিকারিক দের মঙ্গলবার রাজভবন তলব করেছেন বলে জানা গিয়েছে। এভাবেই থেমে থাকতে চায়না সিবিআই, মঙ্গলবার কলকাতায় ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তারা। সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা রোজভ্যালি সহ একাধিক চিটফান্ড তদন্তে নেমেছে সিবিআই। তৃণমূল কংগ্রেস যেমন রাজনৈতিকভাবে ঘটনার ফায়দা তুলতে বিষয়টিকে রাজপথে নিয়ে এসেছে। তেমনই নিজেদের আধিকারিকদের এহেন অপমানের জবাব দিতে আদালত ও রাজ্যপালের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *