Breaking News
Home / TRENDING / বাংলায় মমতার ইমার্জেন্সি চলছে, আমাদের নয় : জাভরেকর

বাংলায় মমতার ইমার্জেন্সি চলছে, আমাদের নয় : জাভরেকর

ভাস্কর মান্না
কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাত তুঙ্গে। সিবিআই হানার প্রতিবাদে রবিবার রাত থেকে মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কলকাতার বিজেপি সদর দফতরে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর কি বললেন দেখে নেব এক নজরে।

১)। জানতে চাই যে যে কাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বসে আছেন?

২) একটা লাল ডায়েরি আর একটা পেন ড্রাইভ আছে, তাতেই আছে সব তথ্য। সেটাই কি লুকোতে চাইছেন?

৩) বিজেপি জানতে চায়, কেন তদন্ত থেকে পালাতে চাইছেন মমতা?

৪) ওনার সঙ্গী কুনাল ঘোষ, তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে, তখন উনি কিছু বলেননি।

৫) আজ উনি কেন পুলিশ কমিশনারকে আড়াল করছেন। উনি কি নিজেকে বাঁচাতে চাইছেন?

৬) মহাজোটের সদস্যদের কেউ জামিন পেয়েছেন, কারও বিচার চলছে। এটা দুর্নীতিকারীদের মহাজোট।

৭) রাজীব কুমারের কাছে চিটফান্ড নিয়ে অনেক তথ্য আছে। তাই নিজেকে বাঁচাতেই এই কাজ করছেন মমতা।
৮) বাংলায় মমতার এমার্জেন্সি চলছেন, আমাদের নয়।
৯) অমিতজি, যোগীজি কারও হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না। গণতান্ত্রিক দেশে বিরোধীদের সভা করতে দেওয়া হবে না কেন।

১০) জমমতাকে বলতে চাই, ইন্দিরা গাঁধীও এমার্জেন্সি এনেছিলেন মানুষ তাঁকে সরিয়ে দিয়েছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *