Breaking News
Home / TRENDING / আসন্ন মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় ৮ ফেব্রুয়ারি ধরনা তুলবেন মমতা

আসন্ন মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় ৮ ফেব্রুয়ারি ধরনা তুলবেন মমতা

নীল রায়:

আসন্ন মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে ৮ ফেব্রুয়ারি তারিখে ধর্মতলার ধরনা তুলে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে ধরনা মঞ্চ থেকে বক্তৃতা করতে উঠে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। প্রশ্ন উঠছে ৮ তারিখে ধরনা উঠলেও রাজ্য সরকার আয়োজিত‌ ৭ ও ৮ ফেব্রুয়ারি দু দিনের বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী যোগ দেবেন কিভাবে? মুখ্যমন্ত্রী কিংবা বিরোধী দলনেত্রী, সব রূপেই তিনি চলছেন নিজের মর্জিমাফিক। এবারও ধর্নায় বসা থেকে শুরু করে ধরনা মঞ্চ থেকে উঠে যাওয়ার সিদ্ধান্ত নিজেই ঘোষণা করেন। প্রশাসনিক কর্তা থেকে দলের অন্য নেতারা এ ব্যাপারে কেউ কিছু জানেন না বলেই সূত্রের খবর।

এমত অবস্থায় ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই আপাতত ধরনার কর্মসূচিতে বিরতি দেবেন মুখ্যমন্ত্রী। তবে বিজেপি বিরোধী আন্দোলন থেকে তিনি যে একচুলও সরে আসবেন না তা এদিনই করে দিয়েছেন মমতা।রাজনৈতিক মহল মনে করছে মমতা যেভাবে বিরোধী নেত্রী হিসেবে ধর্মতলার ধরনা মঞ্চে হাজির হয়েছেন। সেভাবেই প্রশাসনিক প্রধান হিসেবে ৭ ও ৮ তারিখের বাণিজ্য সম্মেলনও সামাল দেবেন তিনি। প্রত্যেক ক্ষেত্রে প্রস্তুত থাকতে রাজ্যের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। ‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *