Breaking News
Home / TRENDING / মেট্রো চ্যানেলে ধর্নায় বসলেন মমতা

মেট্রো চ্যানেলে ধর্নায় বসলেন মমতা

নিজস্ব সংবাদদাতা

শেষ কবে এমন নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হয়েছে রাজ্য তা বলা মুশকিল। পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানাকে অসংবিধানিক ও গণতন্ত্রের ওপর আঘাত বলে ধর্ণায় বসলেন মুখ্যমন্ত্রী । রাত ৮টা নাগাদ পুলিশ কমিশনারের বাড়ির সামনে থেকে সাংবাদিক সম্মেলনে এক কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সরাসরি মোদী ও অমিত শাহর বিরুদ্ধে সিবিআইকে অনৈতিকভাবে চালিত করার অভিযোগ তোলেন। একেবারে সেই চেনা বিরোধী নেত্রীর ভূমিকায় দেখা গেল মমতাকে। মুখ্যমন্ত্রী জানান, আগামিকাল বাজেট পেশ করার আগে মেট্রো চ্যানেলের পাশেই ক্যাবিনেট বৈঠক করবেন তিনি। বিধানসভায় বাজেট যাতে সঠিক সময়ে পেশ করা যায়, তাই ধর্নাস্থলের পাশেই বৈঠক করা হবে। ইতিমধ্যেই মেট্রো চ্যানেলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী । এদিকে, শেক্সপিয়র সরণি থেকে ছেড়ে দেওয়া হয় আটক সিবিআই অফিসারদের। নিজাম প্যালেস থেকেও সরিয়ে নেওয়া হয়েছে । রাজ্য ও কেন্দ্র সংঘাতের এই জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *