Breaking News
Home / TRENDING / সন্ধ্যায় মমতার ধরনা মঞ্চে যোগ দিতে রাজ্যে আসছেন তেজস্বী, কেজরিওয়াল

সন্ধ্যায় মমতার ধরনা মঞ্চে যোগ দিতে রাজ্যে আসছেন তেজস্বী, কেজরিওয়াল

নীল রায়:

ধর্মতলার ধারণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সোমবার সন্ধ্যায় কলকাতায় আসছেন আরজেডি নেতা সহ বিহারের বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, এদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ দুই নেতা ধর্মতলার ধরনা মঞ্চে আসবেন। গত ১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড সমাবেশে হাজির হয়েছিলেন এই দুই নেতা। সেই সমাবেশের যোগ দেওয়ার আগে লালু পুত্র তেজস্বীকেও মুখোমুখি হতে হয়েছিল সিবিআইয়ের। যেই কারণে সমাবেশের একেবারে শেষের দিকে বক্তৃতা করতে এসেছিলেন বিহারের যুবনেতা। আবার ২০১৫ সালে দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার সময় থেকেই মমতার সঙ্গে ভালো সম্পর্ক অরবিন্দ কেজরিওয়ালের। তিনিও দিদির ধরনায় উপস্থিত হচ্ছেন।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় সিবিআই পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে যাওয়ার পর নানা ঘটনার সূত্রপাত। তারপর সিবিআই আধিকারিকদের শেক্সপিয়ার সরণি থানায় নিয়ে যাওয়া হলে মুখ্যমন্ত্রী যান কমিশনারের বাড়িতে। রাজীব কুমারের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন— পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই কর্তাদের পাঠিয়ে আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করেছে মোদি সরকার। এই ঘটনার প্রতিবাদে বিরোধীরা জোট বাধুক। মমতার আরও অভিযোগ ছিল, ১৯ জানুয়ারি ব্রিগেড ইউনাইটেড ইন্ডিয়া সমাবেশের সাফল্যের কারণেই নরেন্দ্র মোদী ও অমিত শাহ-র আক্রমণের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী দাবীকে আরও জোরালো করতেই এদিন তেজস্বী-অরবিন্দের আগমন শহর কলকাতায়, মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *