নীল রায়:
“সিপির ঘরে কি ধন আছে যাতে পিসির ঘুম ছুটেছে? ” এমন স্লোগানে উত্তাল হল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। যদিও এবারের বাজেট অধিবেশনকে ছোট করে তিন দিনের করা হয়েছিল। তাতেও বিতর্ক হয়েছে। কিন্তু এদিনের বাজেট অধিবেশনের জন্য কেবলমাত্র ঘন্টা তিনেক সময় মধ্যে বরাদ্দ করেছিলেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়। ঘড়ির কাটা মেনে বেলা আড়াইটা থেকে শুরু হয় অধিবেশনের কাজ। শুরু থেকেই বিরোধী বাম, কংগ্রেস ও বিজেপি বিধায়করা একটি স্লোগানে বিদ্ধ করলেন রাজ্য সরকারকে। সূত্রের খবর বিষয়টি বাম ও কংগ্রেস পরিষদের আলোচনা করে ঠিক করে এই স্লোগানেই আক্রমণ করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে।
এদিন বাজেট অধিবেশনের শুরু থেকেই বিরোধী বিক্ষোভে উত্তাল হতে শুরু করে বিধানসভা অধিবেশন। সঙ্গে স্লোগান ওঠে, “সিপির ঘরে কি ধন আছে যাতে পিসির ঘুম ছুটেছে?” বিরোধী রাজনৈতিক দলের সম্মিলিত এমন আক্রমণের ফলে ক্ষেপে যান শাসকদলের বিধায়করা চিৎকার করে চুপ করাতে বলেন কংগ্রেস, বাম ও বিজেপি বিধায়কদের। হাঙ্গামার মাঝেই নিজের বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। কিন্তু বাজেট অধিবেশনের গোড়া থেকেই বাজেটের নামে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে শুরু করেন অর্থমন্ত্রী ড. অমিত মিত্র, এমনটাই অভিযোগ বিজেপির বিধায়কদের। কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতির কারণে দেশের অর্থনীতি যে পুরোপুরি ভেঙে পড়েছে তা বারবার করে উঠে এসেছে অমিতের বক্তৃতায়। স্পিকার বিমান বন্দোপাধ্যায় বারবার বিধায়কদের শান্ত হয়ে বসার নির্দেশ দিলেও এদিনের বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতি ঠাণ্ডা হয়নি। \
প্রসঙ্গত রবিবার সন্ধ্যায় পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইয়ের হানা ও তারপর সিবিআই আধিকারিকদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে কমিশনারের বাড়িতে মুখ্যমন্ত্রী যান। বৈঠক করেন। পরে কেন্দ্রীয় সরকার বিরোধিতায় ধর্ম তলায় ধরনায় বসা নিয়েই সরগরম ছিল বিধানসভা অধিবেশন। আর বিরোধী বিধায়কদের “সিপির ঘরে কি ধন আছে যাতে ঘুম ছুটেছে”স্লোগান যতবার বিধানসভা অধিবেশনে ধ্বনিত হয়েছে ততই বেড়েছে তৃণমূল বিধায়কদের অস্বস্তি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news