ওয়েব ডেস্ক
সারধা চিটফান্ড কাণ্ডে অসহযোগিতার অভিযোগে কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিবিআই। সোমবার সকালে আদালতের কাজ চালু হতেই সিবিআইয়ের আইনজীবীর তরফে মামলা দায়ের করা হয়। এদিন সিবিআইয়ের তরফে রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জানানো হয়, কলকাতার পুলিস কমিশনারকে চিটফান্ড কাণ্ডের তদন্তে একাধিকবার তলব করা হলেও তিনি সাড়া দেননি। উলটে তদন্তে অসহযোগিতা ও বাধা সৃষ্টি করেছেন তিনি।
সিবিআইয়ের আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন,’যদি কলকাতার পুলিশ কমিশনার স্বপ্নেও তথ্যপ্রমাণ নষ্টের কল্পনা করে থাকেন তাহলে তার প্রমাণ আদালতের সামনে পেশ করুন। তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যে সারা জীবন পস্তাবেন। মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আগামিকাল বেলা ১০.৩০ মিনিটে শুনানি হবে বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news