নিজস্ব সংবাদদাতা
কলকাতায় সিবিআই-পুলিশের সংঘাত সামাল দিতে রাজ্যে আসতে পারেন নবনিযুক্ত সিবিআই প্রধান ঋষি কুমার শুক্লা। দিল্লি সূত্রের খবর, আগামি দু একদিনের মধ্যেই সিবিআই প্রধান ঋৃষি কুমার শুক্লা সিজিও কমপ্লেক্সে আসতে পারেন। একই সঙ্গে রাজ্যে এসে পুলিশ কমিশনার রাজীব কুমারকে কড়া বার্তা দিতে চান তিনি। সারধা কাণ্ড সহ সমস্ত চিটফান্ডের তদন্তকারীদের মনোবল বাড়াতে তাদের সঙ্গে কথা বলবেন ঋৃষি কুমার। প্রসঙ্গত গত সপ্তাহেই মধ্যপ্রদেশের আইপিএস ঋৃষি কুমার শুক্লা সিবিআইয়ের দায়িত্ব নেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news