Breaking News
Home / TRENDING / কেন্দ্র- রাজ্য সংঘাতের জন্য দায়ি সিপি : সোমেন মিত্র

কেন্দ্র- রাজ্য সংঘাতের জন্য দায়ি সিপি : সোমেন মিত্র

নীল রায়

সিবিআই বনাম কলকাতা পুলিশের সংঘাতপূর্ণ পরিস্থিতির জন্য পুলিশ কমিশনার রাজীব কুমারের তীব্র সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। রবিবার সন্ধ্যায় সিবিআই আধিকারিকদের পুলিশ কমিশনারের বাড়িতে যাওয়া ও তারপর তাদের গ্রেপ্তার করে শেক্সপিয়ার সরণি থানায় আনাকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাতের চিত্র স্পষ্ট হতে থাকে রাজ্য রাজনীতিতে। এমতাবস্থায় কলকাতা পুলিশের কমিশনার রাজীব করে ভূমিকা নিয়ে নিন্দায় সরব হন সোমেন মিত্র। তিনি বলেন,”সিবিআই অধিকারী কারা যখন রাজীব কুমারের কাছে যখন এসেছে। তখন একজন পুলিশ আধিকারিক হিসেবে সিবিআইকে ফেস করায় তার উচিত ছিল। কিন্তু কেন তিনি সিবিআই আধিকারিকদের এড়িয়ে গেলেন? তার ভূমিকা নিয়ে তো সন্দেহ থাকছেই।” বর্ষিয়ান রাজনীতিক আরো বলেন, “রাজীব কুমার কি কিছু লুকোতে চাইছেন। নাকি কিছু লুকিয়েছেন? যদি নাই লুকিয়ে থাকবেন তাহলে সিবিআইকে এড়িয়ে গেলেন কেন?” কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার এর বাড়ীতে সিবিআই আধিকারিকদের যাওয়ার প্রতিবাদে মুখ্যমন্ত্রী তার বাড়িতে যাওয়া ওপরে ধরনায় বসা নিয়ে সোমেন মিত্র কিছু না বলতে চাইলেও। মুখ্যমন্ত্রী যদি রাজীব কুমারের জন্য ধরনায় বসে থাকেন তবে তা সমীচীন কাজ হবে না বলেও জানিয়েছেন সোমেন। এই ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে ফোনে যোগাযোগ করা হয়েছিল বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা আব্দুল মান্নানের সঙ্গেও। যিনি আবার সারদা মামলায় সিবিআই তদন্তের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। এ দিনের ঘটনা প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি চাপদানীর বিধায়ক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *