Breaking News
Home / TRENDING / জোট যায় যাক, মিনি ফ্রন্টের বায়নাক্কা মানতে নারাজ মান্নান

জোট যায় যাক, মিনি ফ্রন্টের বায়নাক্কা মানতে নারাজ মান্নান

নীল রায়:

“কি আছে ফরওয়ার্ড ব্লক, আরএসপি-র মতো শরিকদের। আমাদের জোট সিপিএমের সঙ্গে।” এভাবেই বাম শরিক ফরওয়ার্ড ব্লক ও আরএসপি-কে আক্রমন করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। একের পর এক বৈঠক করেও ৭-৮টি আসনের জট খুলতে পারেনি বাম-কংগ্রেস। সিপিএমের দাবি, ১১টির বেশি আসন কোন মতেই দেওয়া যাবে না কংগ্রেসকে। আর কংগ্রেসের দাবি ১৭টি আসনের।

বেশিরভাগ ক্ষেত্রে কংগ্রেসের সংঘাত ফরওয়ার্ড ব্লক ও আরএসপির সঙ্গে। সেই প্রশ্ন তুলে আব্দুল মান্নান বলেন, “কোথায় আছে ফরোয়ার্ড ব্লক, কোথায় আছে আরএসপি দেখাতে পারবেন। পঞ্চায়েতের একটি আসন জেতার ক্ষমতা নেই অথচ লোকসভায় প্রার্থী দেবেন বলছে।” বিরোধী দলনেতার আরও অভিযোগ, “চর্তুরমুখী লড়াই হলেও মুর্শিদাবাদ ও রায়গঞ্জ আসন আমরা জিততাম। রাহুল গাঁধী জোটের সাথে এই দুই আসনে আমাদেরকে সরে আসতে নির্দেশ দিয়েছে। তাও মেনে নিয়েছি। কিন্তু শরিক দলগুলোর অনড় মনোভাবে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই ধাক্কা খাচ্ছে।”

প্রসঙ্গত, আব্দুল মান্নান কোচবিহার, আলিপুরদুয়ার, বালুরঘাট, পুরুলিয়া, বারাসাত আসনগুলির দিকেই ইঙ্গিত করেছেন। এইসব ক্ষেত্রে প্রার্থী দিয়ে থাকে আরএসপি ও ফরওয়ার্ড ব্লক। এর মধ্যে সিপিএম বেশ কয়েকটি আসন কংগ্রেসকে ছাড়তে চায়। সেক্ষেত্রে ৪০ বছরের রাজনৈতিক বন্ধুত্ব অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এমনটা চললে যে জোট সম্ভব নয় তাও কার্যত বুঝিয়ে দিয়েছেন মান্নান সাহেব।

এদিন দুপুরে বিধানসভায় নিজের কক্ষে বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে এক দফায় বৈঠক করেন আবদুল মান্নান। তবে বৈঠক প্রসঙ্গে দুই নেতাই প্রকাশ্যে মুখ খুলতে চাননি। কিন্তু জোটের জট নিয়ে যে তিনি ক্ষুব্ধ তা প্রকাশ্যে মেনে নিয়েছেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *