ওয়েব ডেস্ক
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নামাজের সময় হামলা চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজেরা। দুষ্কৃতীদের গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার আল নুর মসজিদে নামাজ পড়তে এসেছিল বাংলাদেশ ক্রিকেট টিম। অল্পের জন্য রক্ষা পান তাঁরা। জানা গিয়েছে বন্দুকবাজ নিউজিল্যান্ডের সেনার পোশাক পড়ে ছিল এবং তার হাতে অত্যাধুনিক অটোমেটিক রাইফেল ছিল। দুটি মসজিদেই বন্দুকবাজের হামলায় বেশ কয়েকজন মারা গিয়েছেন বলে জানিয়েছে নিউজিল্যািন্ড পুলিশ। ঘটনার পর ক্রাইস্টচার্চের বাসিন্দাদের ঘর থেকে বেরোতে বারন করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার সব স্কুল কলেজ।
ঘটনার নিন্দা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাকিন্ডা আর্ডেন। তিনি বলেন, নিউজিল্যান্ডে এই ধরনের সন্ত্রাসের কোনও জায়গা নেই। ক্রাইস্টচার্চের পুলিশ কমিশনার জানিয়েছেন ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে দুটি মসজিদের হামলাকারীই এখনও অধরা। তাদের খোঁজে তল্লাশি চলছে। স্থানীয়দের বাড়ির বাইরে যেতে বারন করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news