নীল বণিক:
এবার তৃণমূলের সন্ত্রাসের ছবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বিজেপি।
উল্লেখ্য, ভোটের দিন ঘোষণা হতেই শুরু হয়ে গেছে শাসকের খুনের রাজনীতি। ইতিমধ্যে চোপড়ায় ২২ টি গুলি খেয়ে খুন হয়েছেন কংগ্রেস কর্মী শাহিদ আলম। ওই এলাকায় পুলিশি তৎপরতা বাড়লেও হিংসা অব্যাহত। এদিকে চোপড়ার পর হিংসার রাজনীতি শুরু হয়েছে ইসলামপুরেও, এমনটাই মত বিরোধীদের।
দক্ষিণ দিনাজপুর জেলার ইসলামপুরে এখনও বিরোধী প্রার্থী ঘোষণা হয়নি। তার আগেই শুরু হয়েছে শাসক দলের তাণ্ডব। অভিযোগ, বৃহস্পতিবার ইসলামপুরে বিজেপি কর্মীরা ভোট প্রচারে নামলে তৃণমূল কর্মীরা হামলা চালায় বিজেপি সমর্থকদের উপর। বিজেপি কর্মী অপূর্ব চক্রবর্তীকে মাটিতে ফেলে মারে তৃণমূলের দুস্কৃতীরা। অপূর্ব চক্রবর্তী গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বর্ধমানের খণ্ডঘোষেও বিজেপি কর্মীদের বুথ সম্মেলনে আক্রমণ করে শাসক দলের কর্মীরা। তাতে গুরুতর আহত হন চার বিজেপি কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে দাবি বিজেপির।
রাজ্যের দুই প্রান্তে শুরু হওয়া এই সন্ত্রাসের ছবি নিয়েই নির্বাচন কমিশনে দারস্থ হতে চলেছে রাজ্য বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, প্রার্থী ঘোষণার আগেই এত সন্ত্রাস! ভোট যত এগিয়ে আসবে শাসক তৃণমূল সন্ত্রাসের মাত্রা তত বাড়াবে বলেই আমরা মনে করি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news