Breaking News
Home / TRENDING / মুম্বইয়ে ব্রিজ ভেঙে মৃত ৫, আহত ৩৫

মুম্বইয়ে ব্রিজ ভেঙে মৃত ৫, আহত ৩৫

নিজস্ব প্রতিনিধিঃ

মুম্বইয়ের রেলওয়ে স্টেশনের ফুটব্রিজ ভেঙে মৃত্যু হল ৫ জনের। আহত অন্তত ৩৫। সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস রেলওয়ে ফুটব্রিজ ভেঙে এই দুর্ঘটনাটি ঘটে।

মুম্বই পুলিশ জানিয়েছে, ছত্রপতি শিবাজী টার্মিনাসে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের উত্তর প্রান্তে ফুট ব্রিজে দুর্ঘটনাটি ঘটে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সেন্ট জর্জ হাসপাতালে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তাঁদের অনুমান। প্রত্যক্ষদর্শীদের মতে, বিশাল আওয়াজ করে ভেঙে পড়ে ব্রিজটি। প্রথমে মনে হয়েছিল ট্রেনের ধাক্কা মারার আওয়াজ। পরে দেখা যায় ব্রিজটি ভেঙে পড়েছে। তাঁদের অনুমান ধ্বংসস্তুপে এখনও অনেক মানুষ আটকে রয়েছে।

উদ্ধার কাজে প্রথমে স্থানীয় বাসিন্দারা নেমে পড়েন। পরে ঘটনাস্থলে আসে মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিপর্যয় মোকাবিলা দফতর, জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর, রেল পুলিশের বিশাল বাহিনী। এছাড়া দুর্ঘটনাস্থলে এসেছেন রেল মন্ত্রকের কর্তারা।

এই ব্রিজটি রক্ষনাবেক্ষনের দায়িত্বে রয়েছেন মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মূল রাস্তার সঙ্গে স্টেশনের যোগসূত্র থাকায় ব্রিজটিতে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো মেরামতি না হওয়ার জন্য জরাজীর্ণ হয়ে পড়েছিল ব্রিজটি। মুম্বই মিউনিসিপ্যালের অবহেলার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *