নিজস্ব সংবাদদাতা:
কং নেতা নেপাল মাহাত প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন তিনি কংগ্রেসেই আছেন, দলবদলের বাজারে তাঁর নাম নিয়ে মিথ্যে প্রচার হচ্ছে বলেও অভিযোগ এই কংগ্রেস বিধায়কের।
প্রেস বিবৃতিতে নেপাল জানিয়েছেন— ‘কয়েকটি সংবাদমাধ্যমে প্রচারিত হচ্ছে, আমি নাকি দল ত্যাগ করছি।
এ প্রসঙ্গে জানিয়ে রাখি, এ-ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা এবং উদেশ্যপ্রণোদিত ভাবে ছড়ানো হচ্ছে।’
এইসঙ্গে নেপাল মনে করিয়ে দেন, ‘আমি স্বর্গীয় দেবেন মাহাত’র পুত্র। যে দেবেন মাহাত ছিলেন পুরুলিয়া কংগ্রেসের প্রাণপুরুষ। স্বয়ং প্রয়াত ইন্দিরা গাঁধীর পদধূলিতে ধন্য আমাদের বাড়ি। গাঁধী পরিবার ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি আমার আনুগত্য আমৃত্যু থাকবে। তাই আমার ভবিষ্যৎ নিয়ে অযাচিত ভাবনা যাঁরা করছেন, তাঁদের সে কাজে বিরত থাকাই শ্রেয়।’
পাশাপাশি প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি ক্ষুদ্ধ তাঁর বিষয়ে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে। নিজের বিবৃতিতে তিনি জানিয়ে দেন, ‘যেসব সংবাদ মাধ্যম আমার নামে এহেন (দলত্যাগের সংবাদ) ভিত্তিহীন সংবাদ পরিবেশন করছেন, তাঁদের কাছে আমার অনুরোধ, গণতন্ত্রে সংবাদমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অনুগ্রহ করে তাকে বালখিল্যের পর্যায়ে নিয়ে যাবেন না।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news