নিজস্ব প্রতিনিধি:
২০০৯ সালে মমতা নিজেই বলেছিলেন, রাজ্যের প্রত্যেকটি কেন্দ্র স্পর্শকাতর। এই কথা বলে তখন তিনি যদি রাজ্যকে অপমান করে না থাকেন, তাহলে বিজেপির দাবিতেও পশ্চিমবঙ্গের অসম্মান হচ্ছে না।
দিল্লি থেকে ফিরে এক নিশ্বাসে এই কথাগুলি বললেন মুকুল রায়।
নির্বাচন কমিশনের কাছে বিজেপি ইতিমধ্যেই দাবি জানিয়েছে রাজ্যের প্রত্যেকটি বুথ স্পর্শকাতর। মমতাও পাল্টা বলেছেন, “এভাবে পশ্চিমবঙ্গবাসীকে অপমান করেছে বিজেপি।”
বৃহস্পতিবার, চ্যানেল হিন্দুস্তানকে মুকুল বলেন, যখন গোটা দেশে ভোট হয় কিন্তু কোনও হিংসাত্মক ঘটনা ঘটে না। শুধুমাত্র আমাদের রাজ্যে হিংসার বলি হয় একশত মানুষ, তখন বাঙালির প্রকৃত অসম্মান হয় গোটা দেশের কাছে। ” মুকুল বলেন, ১০০ জন নিহতের মধ্যে ৬৪ জন বিজেপির কর্মী।”
এদিন দিল্লিতে বিজেপি যোগের চমক দেওয়ার পর, কলকাতাতেও তাঁর হাত থেকে পদ্ম প্রতীক তুলে নেন এক ঝাঁক যুবা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news