Breaking News
Home / TRENDING / ভোটের পোষাক : মিমি-নুসরতকে শাড়ি পরার নির্দেশ মমতার

ভোটের পোষাক : মিমি-নুসরতকে শাড়ি পরার নির্দেশ মমতার

নীল রায়

লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে রাজ্যের শাসকদল৷ প্রার্থী হিসাবে দলনেত্রী বেছে নিয়েছেন টলিউডের একঝাঁক তারকাকে৷ যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছে মিমি চক্রবর্তীকে৷ বসিরহাটে তৃণমূলের হয়ে ভোটযুদ্ধে লড়ছেন নুসরত৷ প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক “ট্রলোড” হচ্ছেন দুই অভিনেত্রী।‌

টলিউড থেকে রাজনীতির আঙিনায় আসার ঘটনা কোনও নতুন বিষয় নয়। মুনমুন সেন, সন্ধ্যা রায়, তাপস পাল, শতাব্দী রায়, দেবের পর সেই তালিকায় শামিল মিমি, নুসরত৷ সোশ্যাল মিডিয়ায় চলছে “ট্রলিং” শুরু হয়েছে নাম ঘোষণার পরে পরেই৷ মিমি-নুসরত অভিনীত একাধিক ছবির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় যেমন ছড়িয়ে দেওয়া হয়েছে। তেমনই, দুজনে একসাথে অভিনীত “কেলোর কীর্তি” ছবির নাম দেওয়া হয়েছে তাদের ভোটে প্রার্থী হওয়ার পর্বকে। কারও কারও দাবি, অভিনেত্রী হিসেবে মিমি-নুসরতের অবস্থা টলমল হওয়ায় নাকি অর্থ উপার্জনের পথ হিসাবে লোকসভা নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন দু’জনে৷ যাদবপুর লোকসভা কেন্দ্রেরকে প্রার্থী হচ্ছেন, সেই তথ্য নেটিজেনদের কাছে পৌঁছে দেওয়ার আঙ্গিকে মিমির বিকিনি পরা ছবিও অনেকেই টাইমলাইনে শেয়ার করেছেন৷ আবার কেউ কেউ অভিনেত্রীদের চিয়ার লিডার বলেও কটাক্ষ করেছেন৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের অভিনীত ছবির একাধিক উত্তেজক দৃশ্য। বুধবার দুই অভিনেত্রীই কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। মিমির পরনে ছিল হলুদ সালোয়ার ও নুসরত পড়েছিলেন নীল রঙের শাড়ি। নুসরতের সাজ দেখে বেশ পছন্দ হয় মমতার। তাই, দুই নায়িকাকে শাড়ি পরে প্রচারে নামার নির্দেশ দেন তিনি। হয়তো, গত ২৪ ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় মিমি-নুসরতকে ট্রলিংয়ের খবর জেনেই এমন নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মত রাজনৈতিক মহলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *