নীল বণিক
আসানসোল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস মলয় ঘটককে প্রার্থী না করে মুনমুন সেনকে টিকিট দেওয়ায় তাঁর কাজ সহজ হয়ে গেল বলে জানালেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। বাবুল বলেন, মুনমুন তাঁর বন্ধু, তবে দলের অন্তর্কলহের জেরেই অঞ্চলের অভিজ্ঞ রাজনীতিকের বদলে নভিস অভিনেত্রীকে দাঁড় করানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে তৃণমূলের এই দ্বন্দ্বের জেরে তাঁর জয় অনেকটাই সহজ হয়ে যাবে বলে জানিয়েছেন বাবুল। পাশাপাশি, তৃণমূল নেত্রী কখনই দলের সিনিয়রদের সম্মান দেন না বলে মন্তব্য করেন বাবুল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news