ওয়েব ডেস্ক:
অক্ষয়কুমার প্রশ্ন করলেন, পরিবারের জন্য, মায়ের জন্য টাকা পাঠান?
বলিউডের অভিনেতার কথা শুনে হাসতে হাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তর, ‘না, বরং বাড়ি গেলে মা-ই এখনও আগের মতো আমার হাতে ১০০ টাকা ধরিয়ে দেন।’

প্রসঙ্গত, বুধবার সকালে অক্ষয়কুমারের সঙ্গে খোশমেজাজে আড্ডার ভঙ্গিতে একটি সাক্ষাৎকার দেন মোদি। এদিন রাজনীতির বাইরের কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বাসভবনের লনে দীর্ঘসময় ধরে অক্ষয়ের সঙ্গে নানা বিষয়ে হালকা চালে কথা হয় নোদির। এই কথাবার্তায় উঠে আসে নরেন্দ্র মোদির জীবনের নানা আজানা কথা। তখনই জানা যায়, প্রধানমন্ত্রীর মা হাতখরচ দেন ছেলেকে। আরও জানা যায়, এমএলএ হওয়ার আগে মোদির কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টই ছিল না। কিন্তু কেন? কারণ প্রয়োজনও হয়নি, জানান প্রধানমন্ত্রী। তাঁর অ্যাকাউন্টে জমানো ২১ লক্ষ টাকা তাঁর এক কর্মীর বাচ্চার পড়াশোনার জন্য দিয়ে দিয়েছিলেন বলেও খোলসা করেন তিনি। পাশাপাশি বলেন, অনেক ছোট থেকেই আমি পরিবার থেকে বিছিন্ন হয়ে জীবন চালিয়েছি। তারপর এখন যখন আমি আমার মাকে আমার সঙ্গে সময় কাটাকে বলি, উনি তা চান না। নিজের গ্রামেই থাকতেই পছন্দ করেন। তাছাড়া আজকাল মাকে খুব বেশি সময় দিতেও পারি না আমি।’ বলেন নরেন্দ্র মোদি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news