নীল রায়:
তৃণমূলের সমর্থনে দার্জিলিং বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হলেন জিটিএ-র প্রশাসক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং। মোর্চা সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ এপ্রিল মনোনয়নপত্র জমা দেবেন বিনয় তামাং। তৃণমূল জেলা সভাপতি তথা পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, “লোকসভা নির্বাচনে আমরা জোট হয়ে লড়েছি। এবার বিধানসভা উপনির্বাচনে আমরা বিনয় তামাংকে সমর্থন করব”।
রাজনৈতিক মহল মনে করছে তৃণমূলের আশঙ্কা রয়েছে বর্তমান পরিস্থিতিতে দার্জিলিং বিধানসভায় জিতে নিতে পারে বিজেপি। তাই কোনও ঝুঁকি না নিয়ে বিনয় তামাংকেই প্রার্থী করল তাঁরা। অন্যদিকে, জিএনএলএফ দার্জিলিং বিধানসভার উপনির্বাচন নিয়ে আগামী ২৫ এপ্রিল পাহাড়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে। এদিকে লোকসভা ভোটে মোর্চা নেতা অমর সিংহ রাইকে প্রার্থী করেছে বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু, ভোটের পর সেখান থেকে কোনও ইতিবাচক বার্তা পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এমনটাই খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news