Breaking News
Home / TRENDING / দুর্নীতিতে কংগ্রেসকে টক্কর দিচ্ছেন মমতা : মোদী
Azamgarh:Prime Minister, Narendra Modi addressing at the foundation stone laying ceremony of Poorvanchal Expressway, in Azamgarh, Uttar Pradesh on July 14, 2018.( PIB Photo via PTI)(PTI7_14_2018_000183a)

দুর্নীতিতে কংগ্রেসকে টক্কর দিচ্ছেন মমতা : মোদী

নীল রায়

“দুর্নীতিতে কংগ্রেসকে টক্কর দিচ্ছেন বাংলার দিদি।” এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিজেপির আসানসোলের প্রার্থী বাবুল সুপ্রিয় ও বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে একটি জনসভায় অংশ নেন তিনি। সেখানেই নিজের বক্তৃতায় মোদী বলেন, “কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থেকে অনেক দুর্নীতি করেছে। বাংলায় দিদি ক্ষমতায় থেকে দুর্নীতিতে তাদেরকে টক্কর দিচ্ছে। একেবারে যোগ্য উত্তরসূরীর মতো।” এরপর একে একে সারধা, নারদা ,রোজভ্যালি সহ একাধিক কেলেঙ্কারির উল্লেখ করে তৃণমূল নেতৃত্বকে অভিযুক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যারাই কেলেঙ্কারিতে যুক্ত তারাই বিজেপিকে সহ্য করতে পারছে না। কারণ মোদী জমানায় সবচেয়ে বেশি কষ্ট তাদেরই হচ্ছে।” একথা বলেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। মোদী বলেন, “প্রধানমন্ত্রীর হওয়ার অভিলাষা আছে দিদির। কংগ্রেস থেকেও প্রধানমন্ত্রী হতে চায় কেউ। তাই প্রধানমন্ত্রীর কুর্সি নিয়ে দুজনের মধ্যে টানাটানি চলছে। দিদি জানেন না প্রধানমন্ত্রীত্ব সারধা, নারদা, রোজভ্যালির টাকায় কেনা যায় না। প্রধানমন্ত্রীর পদ পেতে গেলে দেশের ১৩০ কোটি মানুষের আশীর্বাদ লাগে।” মোদী বলেন, “এই বাংলার মানুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক দেশ এক আইন এক বিধান ও এক প্রধানমন্ত্রীর জন্য নিজের প্রাণ দিয়েছিলেন। অথচ বাংলার দিদি, যারা ভারতে দুজন প্রধানমন্ত্রী, দু’রকমের আইনের দাবি করছেন তাদের সঙ্গ দিচ্ছেন।” তিনি আরও বলেন, “কাশ্মীরে যে পিতা পুত্র দেশের দুটো প্রধানমন্ত্রীর কথা বলছেন তারাই এসেছিলেন দিদির ব্রিগেড সমাবেশে হাত ধরে নাচানাচি করতে।” গতবারের মতো আসানসোলের জনতা এবারও বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় কে আশীর্বাদ করবেন বলেই আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *