Breaking News
Home / TRENDING / ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা

ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা

নীল রায়:

ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আরামবাগে দলীয় প্রার্থী অপরূপা পোদ্দারের প্রচারসভা থেকে কেন্দ্রীয় বাহিনীর দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। এদিন মালদহের ইংরেজবাজার এবং ইটাহারের বেশ কয়েকটি বুথে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে প্রচার করছে বলে অভিযোগ তোলেন তৃণমূলের নেতা কর্মীরা। সেই অভিযোগের উল্লেখ্য করে মমতা বলেন, “কেন কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি এভাবে কাজে লাগাচ্ছে?” বাহিনীর যে জওয়ানরা এই কাজ করছেন তাঁদের হুঁশিয়ার করে তৃণমূল নেত্রী বলেন, “মোদি সব সময় ক্ষমতায় থাকবে না। তখন যাদের সরকার আসবে তাদের সঙ্গেই কাজ করতে হবে জওয়ানদের। কাজেই কোনও একটি রাজনৈতিক দলের হয়ে কাজ না করে দেশের হয়ে কাজ করুন আপনারা।”

সাত দফা ভোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “একাধিক রাজ্যে দুই থেকে তিন দফায় ভোট হলেও কেবলমাত্র বিজেপির সুবিধার জন্যই সাত দফা ভোট হচ্ছে বাংলায়। প্রচণ্ড গরমে ভোট করলে সাধারণ মানুষের কষ্ট হতে পারে সেকথা ভাবেনি এরা।” কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে রাজ্যে স্বতস্ফুর্তভাবে মানুষের ভোটদানে যে তৃণমূল সুপ্রিমো চিন্তিত, তার বক্তব্যে বারবার ধরা পড়েছে তা। কমিশনের করা মনোভাবেও যে তিনি সন্তুষ্ট নন, তা এদিনের সভায় গোপন করতে পারেননি মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *