Breaking News
Home / TRENDING / ভোটের বলি কংগ্রেস কর্মী : ক্ষোভে ফেটে পড়লেন সোমেন

ভোটের বলি কংগ্রেস কর্মী : ক্ষোভে ফেটে পড়লেন সোমেন

নীল রায়

ফেসবুকে বিস্ফোরণ ঘটনালেন সোমেন মিত্র। মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী খুন হওয়ার ঘটনার পর প্রদেশ কংগ্রেস সভাপতি ফেসবুক পোস্ট করলেন তৃণমূল জমানায় বাংলার গণতন্ত্রের স্বরূপ নিয়ে। সোমেন লেখেন, “টিয়ারুল নেই। দীর্ঘদিনের কংগ্রেস কর্মী। অপরাধ? ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে কেনা যায়নি। টিয়ারুলদের কেনা যায় না। তাই ক্ষমতার মোহে অন্ধ শাসকের পোষা গুন্ডারা আজ খুন করেছে টিয়ারুলকে। বুথের সামনে নৃশংস ভাবে। এই নাকি গণতন্ত্র?” প্রদেশ কংগ্রেস সভাপতি হুঁশিয়ারি দিয়ে দেন, বাংলার কংগ্রেস কর্মীরা এর বদলা নেবে। তবে, তা হবে রাজনৈতিকভাবে। এ প্রসঙ্গে সোমেন আরও বলেন “একটা কথা বলে দিতে চাই! দ্ব্যর্থহীণ ভাবে, টিয়ারুলের এই মৃত্যুর প্রতিশোধ সারা বাংলার কংগ্রেস কর্মীরা নেবে ভোটের বাক্সে। কথা দিলাম।” প্রসঙ্গত, রাজ্যের প্রথম দু’দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির পর কমিশনের কাছে চ্যালেঞ্জ ছিল তৃতীয় দফার ভোট সুষ্ঠুভাবে করানো। মুর্শিদাবাদের মতো উত্তেজনাপ্রবণ জেলায় ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবেই হচ্ছিল। কিন্তু, তাল কাটল বেলা গড়াতেই। টিয়ারুলের মৃত্যু এই দফার ভোটকে কলঙ্কিত করে রাখল। তৃতীয় দফার ভোটে রাজনৈতিক হিংসার বলি হয়েছেন মুর্শিদাবাদের ভগবানগোলার রানিতলার বালিগ্রামের টিয়ারুল আবুল কালাম। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষে ফিরহাদ হাকিম এই ঘটনাকে পারিবারিক দ্বন্দ্বের ফল বলেই সাফাই দিয়েছেন। তিনি আরও বলেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *