Breaking News
Home / TRENDING / রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে তদন্তে ৩ বিচারপতির বেঞ্চ

রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে তদন্তে ৩ বিচারপতির বেঞ্চ

ওয়েব ডেস্ক

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখবে ৩ বিচারপতির বেঞ্চ। বিচারপতি এস এ বোবড়ের নেতৃত্বে এই বেঞ্চে শুক্রবার থেকে মামলার শুনানি শুরু হবে। আদালতের তরফে নির্যাতিতা মহিলা কর্মচারী ও তাঢর আইনজীবীকে শুক্রবার প্রথম শুনানির দিন উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি, যে ৪ বছর তাঁর হেনস্থা হয়েছে, সেই ৪ বছর তিনি কোথায় কোথায় কাজ করেছেন বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি সুপ্রিম কোর্টেরই এক মহিলা কর্মচারীকে ৪ বছর ধরে যৌন হেনস্থা করেছেন। পরিচিত মহলে ‘জেন্টলম্যান’ হিসেবে পরিচিত রঞ্জন গগৈ এই অভিযোগের তীব্র বিরোধীতা করেন। এরপর সুপ্রিম কোর্টের সব বিচারপতি এক বৈঠকে মিলিত হয়ে এই
ঘটনার তদন্তের সিদ্ধান্ত নেন। সকলের মতামত নিয়েই ৩ বিচারপতির বেঞ্চ তৈরি করা হয়। সুপ্রিম কোর্টের ৬৯ বছরের ইতিহাসে এই প্রথম কোনও প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার তদন্ত করা হবে।

উল্লেখ্য, বিচারপতি বোবড়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের পরই সবথেকে সিনিয়র বিচারপতি। ১৮ নভেম্বর, রঞ্জন গগৈয়ের অবসরের পর তিনিই প্রধান বিচারপতির পদে আসীন হবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *