Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত কাণ্ডে অভিযুক্ত ব্যাবসায়ীর সাফাই

মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত কাণ্ডে অভিযুক্ত ব্যাবসায়ীর সাফাই

নিজস্ব সংবাদদাতা।‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে আরামবাগের সাংসদকে চিঠি পাঠানোয় অভিযুক্ত ব্যবসায়ী। রবিবার আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপ পোদ্দার শ্রীরামপুর থানায় অভিযোগ করেন রাজীব কিল্লার নামে এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে বেশকিছু কুমন্তব্য করে একটি চিঠি পাঠান তাঁকে। সোমবার সেই অভিযোগের ভিত্তিতে সল্টলেকের ওই ব্যবসায়ী জানান, গত ৫ তারিখেই এই চিঠির বিষয়ে তিনি জানতে পারেন। এবং সেই চিঠি ভাইরাল হওয়ার আগেই তিনি বিষয়টি বিধাননগর উত্তর থানায় মৌখিক ভাবে জানান। ৭ তারিখে বিধাননগর কমিশনারেটে লিখিত অভিযোগও জানিয়ে রাখেন। তিনি আরও জানান, কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁর যোগ নেই। এবং রাজ্যের নাগরিক হিসেবে মুখ্যমন্ত্রীকে সম্মান করেন। অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ বা কারা তাঁর নাম করে এই কুৎসা রটাচ্ছে বলেও দাবি করেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *