Breaking News
Home / TRENDING / আইন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেবেন রাজ্যপাল

আইন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেবেন রাজ্যপাল

নীল রায়। সন্দেশখালি নিয়ে নিজের রিপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শনিবার রাতে সন্দেশখালিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষে ৫ জনের মৃত্যু হলে, পরদিনই দিল্লী চলে যান রাজ্যপাল। জল্পনা শুরু হয় রাজ্যপাল কি স্বরাষ্ট্রমন্ত্রকে সন্দেশখালি নিয়ে কোনো বিশেষ রিপোর্ট দিতে দিল্লি গিয়েছেন। সেই জল্পনার নিরসন সোমবার সকালে নিজেই করে দেন রাজ্যপাল। সন্দেশখালির নাম উচ্চারণ না করলেও তিনি জানিয়েছেন, “আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। উনি যদি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু জানতে চান, তাহলে আমি আমার কাছে যা রিপোর্ট আছে তা জানাবো।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মূলত সৌজন্যমূলক। আমি নিজেই সময় চেয়েছিলাম। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, কিন্তু অত্যন্ত ভিড় থাকায় শুভেচ্ছা জানাতে পারিনি। শুভেচ্ছা জানাতেই এসেছি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *