Breaking News
Home / TRENDING / নিজের বিধানসভা কেন্দ্রে “মতামত বাক্স” বসালেন শিক্ষামন্ত্রী

নিজের বিধানসভা কেন্দ্রে “মতামত বাক্স” বসালেন শিক্ষামন্ত্রী

নীল রায়। নিজের বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের ক্ষোভের কথা জানতে “মতামত বাক্স” বসালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার বেহালা চৌরাস্তার কাছের একটি খেলার মাঠে তৃণমূলের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের রীতিনীতি অনুযায়ী কোনও ভোটের আগে এই ধরনের কর্মী সম্মেলন হয়। কিন্তু লোকসভা ভোটে শোচনীয় পরাজয়ের মুখে পড়ে এই প্রথম ভোটপর্ব মিটে যেতেই আবারও কর্মী সম্মেলন করছেন তৃণমূলের নেতারা। সেভাবেই এদিন পালা ছিল বেহালা পশ্চিমের। দক্ষিণ কলকাতার অন্তর্গত বেহালা পশ্চিমে ১৬,১৬৫ ভোটে ব্যবধান পেয়েছে তৃণমূল প্রার্থী মালা রায়। তা সত্ত্বেও আগামী বছরের পৌরসভা ভোট ও ২০২১ সালের বিধানসভা ভোট নিয়ে দুশ্চিন্তায় রাজ্য শিক্ষামন্ত্রী। তাই এদিন কর্মী সম্মেলন করে নিচুতলার কর্মীদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ক্ষোভের কথা জানতে বলেছেন তিনি। সঙ্গে “মতামত বক্স” বসানোর কথাও জানিয়েছেন। আচমকা এই “মতামত বাক্স” বসানোর পরিকল্পনা কেন? এমন প্রশ্নের উত্তরে পার্থ বলেন “সবাই তো আর আমার সঙ্গে কথা বলতে পারেন না। সবাই আমার দলের কর্মীও নন, তাই সাধারণ মানুষের অন্তরের কথা জানতে আমি মতামত বাক্সটি বসিয়েছি।” পার্থর দাবি, এই “মতামত বাক্স”টি তিনি প্রতি বছরই নিজের জনসংযোগ কেন্দ্র বেহালা ম্যানটনের অফিসে বসান। ২০০১ সাল থেকে পার্থ চট্টোপাধ্যায় এই কেন্দ্র থেকে বিধায়ক। এখান থেকেই বিরোধী দলনেতা এবং পরে রাজ্যের মন্ত্রী হয়েছেন। গত ১৮ বছর এই এলাকার বিধায়ক থাকা সত্ত্বেও “মতামত বাক্স” বসানোর মত উদ্যোগ তিনি আগে কখনো নিয়েছেন বলে মনে করতে পারছেন না বেহালা পশ্চিমের বাসিন্দারাই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *