নিজস্ব সংবাদদাতা। সন্দেশখালি তো সংঘর্ষের ঘটনায় তৃণমূল-বিজেপি দুই শিবিরের ৬ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি জারি করলেন বসিরহাটের অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে নুসরাত বলেন, “বন্ধুরা, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের সবাইকে এখন অবশ্যই শান্তির আবেদন করতে হবে। এটা কোনও সাম্প্রদায়িক বিষয় নয়, আমি সবসময়ই মানবতা ও ধর্ম নিরপেক্ষতার পক্ষে। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁরা যে দলেরই হোন, তাঁদের পরিবারবর্গের জন্য আমি প্রার্থনা করছি। সর্বাগ্রে আসে মানবতা। আমি তাই আমার সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। বসিরহাট একটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা। কিন্তু সেখানকার মানুষ যাতে নিরাপদে থাকেন এবং তাঁরা যাতে আর কষ্ট না পান, তা আমরা সুনিশ্চিত করব। ধন্যবাদ।” প্রসঙ্গত, সিনে জগতে বছর দশেক কাটিয়ে ফেললও রাজনীতির আঙিনায় নুসরাত এসেছেন মাত্র মাস দুয়েক আগে। কিন্তু তার মধ্যেই এন ও সংঘর্ষের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটলো তারই লোকসভার অধীন এলাকা সন্দেশখালিতে। কিন্তু অভিনেত্রী সংসদের এই বিবৃতি সন্দেশখালিতে শান্তি ফেরাতে কতটা কাজে লাগবে তা নিয়ে প্রশ্ন থাকছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news