Breaking News
Home / TRENDING / সন্দেশখালির ঘটনার প্রতিবাদে সাংসদের নেতৃত্বে ১২ জুন লালবাজার ঘেরাও কর্মসূচি বিজেপির

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে সাংসদের নেতৃত্বে ১২ জুন লালবাজার ঘেরাও কর্মসূচি বিজেপির

নীল রায়। সন্দেশখালি ঘটনা নিয়ে বড়সড় কর্মসূচির ডাক দিল রাজ্য বিজেপি। আগামী ১২ জুন লালবাজার অভিযান করবে তারা। এই মিছিলে উপস্থিত থাকবেন বিজেপির সদ্য নির্বাচিত লোকসভার ১৮ জন সদস্য। পাশাপাশি হাজির থাকবেন পশ্চিমবঙ্গের বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় ও প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়। শীর্ষ নেতাদের বেশ কয়েকজন নেতাকে যাতে হাজির করা যায় তার জন্য চেষ্টা চালানো হচ্ছে। ১২ জুন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে লালবাজারের দিকে যাবে এবং গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। লোকসভা ভোটের প্রচারে অমিত শাহের প্রচারের দিন হিমশিম খেতে হয়েছিল কলকাতা পুলিশকে। ১২ জুন আবারও এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে শহর কলকাতা উত্তাল হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। পাঁচ জন কর্মীর মৃত্যুর ঘটনায় বিজেপি নেতৃত্ব যে হাত গুটিয়ে বসে থাকবে না তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন সভাপতি দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. Deepak Madhukar

    ধর্মান্ধ গদ্দার জেহাদি থেকে
    অন্যতম্ রাষ্ট্রবাদীদের দাম বেসী
    কাজের মধ্যে প্রস্তুতি নিতে সজগ হন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *