নিজস্ব সংবাদদাতা। রাজ্যের আইন-শৃঙ্খলা সংকটে! কারণ, একই দিনে সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন বিজেপি কর্মীর মৃত্যু, আবার গঙ্গারামপুরে বিজেপির অভিনন্দন যাত্রায় পুলিশের লাঠিচার্জে রক্তপাতের ঘটনা ঘটেছে। এমন জোড়া ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার সকালের বিমানের দিল্লি থেকে কলকাতায় ফেরেন তিনি। বিমানবন্দরে দাড়িয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাজ্যে কি আদৌ আইনের শাসন রয়েছে? তৃণমূল নেতা শেখ শাহজাহানের নেতৃত্বে আমাদের ৫ জন কর্মীকে একদিকে মারা হচ্ছে। অন্যদিকে গঙ্গারামপুরে আমাদের সভাপতি দিলীপবাবুর নেতৃত্বে অভিনন্দন যাত্রার মিছিলে পুলিশ লাঠিচার্জ করছে, তৃণমূল হামলা করছে।” মুকুল প্রশ্ন তোলেন, “সিআরপিসি ও আইপিসির কোন ধারায় মুখ্যমন্ত্রী বিজেপির বিজয় মিছিল করতে আটকাচ্ছেন ?” উদ্বিগ্ন প্রাক্তন রেলমন্ত্রী আরও বক্তব্য, “রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কি এতই খারাপ যে কোনও রাজনৈতিক দল মিছিল করতে পারবে না? তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে মুখ্যমন্ত্রী জানিয়ে দিন তার হাতে আর রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নেই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news