Breaking News
Home / TRENDING / রাজ্য নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, মুখ্যমন্ত্রীর অভিনন্দন কোহলিদের! ক্ষুদ্ধ নেটিজেন

রাজ্য নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, মুখ্যমন্ত্রীর অভিনন্দন কোহলিদের! ক্ষুদ্ধ নেটিজেন

ভাস্কর মান্না:

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে সমালোচনার মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ক্রিকেট বিশ্বকাপে ওভালে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে পরাজিত করে ভারত। ইংল্যান্ডের মাঠে ভারতের এই দুরন্ত জয়ের পর আনন্দিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় দলকে অভিনন্দন জানান। তিনি লেখেন, “আবারও জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানাই। এই জয় বজায় রেখো।”

মুখ্যমন্ত্রীর এই টুইটের পর বিরোধীদের সমালোচনার মুখে পড়েন তিনি। ভারতীয় দলকে অভিনন্দন জানানোর ঘটনাকে স্বাগত জানিয়ে রাজ্য বিজেপি সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রীর বড় দায়িত্ব হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলার দিকে নজর দেওয়া। যাঁরা মারা গিয়েছেন তাঁদের আত্মার শান্তি জানিয়ে যদি কোনো টুইট করতেন আমরা বেশী খুশি হতাম।”

একইসঙ্গে মুখ্যমন্ত্রীর এই টুইটের সমালোচনা করে সিপিএম। সিপিএমের রাজ্য কমিটির সদস্য রবীন দেব বলেন, “ভারতীয় দল জিতেছে অভিনন্দন জানাতেই পারেন। এটা মুখ্যমন্ত্রীর রুচি, মুখ্যমন্ত্রীর সংস্কৃতী। কিন্তু পাশাপাশি এই যে এতগুলো প্রাণ গেল রাজ্যে, সেটা নিয়ে তিনি উদ্বিগ্ন নন! এটা নিয়ে যদি কিছু বলতেন তাহলে তা সমীচীন হত।”

শুধু নেতারাই নন, গত ৪৮ ঘন্টায় রাজ্যের অস্থির পরিস্থিতি নিয়ে মুখ না খুলে, ক্রিকেট নিয়ে টুইট করার পর সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদেরও তোপের মুখে পড়েন মমতা। মুখ্যমন্ত্রীর টুইটের পাল্টা টুইটে অনেককে দেখা যায় উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করতে। কেউ কেউ ভারতীয় দলের সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপির জয়কে টেনে এনেছেন। এছাড়া এই টুইটের প্রত্যুত্তরে বেশীরভাগ লোকই ‘জয় শ্রী রাম’ লিখেছেন।

প্রসঙ্গত, শনিবার রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে বসিরহাটে ৩ জন খুন হয়। এদের মধ্যে ২ জন বিজেপি কর্মী এবং ১ জন তৃণমূল কর্মী ছিলেন। যা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে চিন্তিত কেন্দ্র। তারা তা জানিয়ে চিঠিও দিয়েছে রাজ্যকে। অথচ মুখ্যমন্ত্রী নিশ্চুপ! এমনকি এই ঘটনার নিন্দা পর্যন্ত করেননি এখনও অবধি। যা দেখে বিরক্ত রাজ্যের আম জনতার বড় অংশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *