Breaking News
Home / TRENDING / প্রয়াত নাটককার গিরিশ কারনাড

প্রয়াত নাটককার গিরিশ কারনাড

নিজস্ব সংবাদদাতা। প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার গিরিশ কারনাড। সোমবার সকালে বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে ৮১ বছর বয়সে জীবনাবসান হয় তাঁর। বার্ধক্যজনিত অসুখে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন চিকিৎকরা জানিয়েছেন মাল্টি অরগ্যান ফেলইওর কারণেই মৃত্যু হয় তাঁর।
১৯৭৪ সালে পদ্মশ্রী এবং ১৯৯২ সালে পদ্মভূষণ সম্মান পান কন্নড় নাটককার। ১৯৩৮ সালের ১৯ মে মুম্বইয়ে জন্ম গিরিশের। প্রয়াত এই অভিনেতার শিক্ষা জীবন প্রথমে লন্ডন ও ফরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেটেছে। সেখান থেকেই নাট্যমঞ্চের যাত্রা শুরু হয়। ১৯৬১ সালে তাঁর লেখা ‘যযাতি’ নাট্যমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। কন্নড় ও হিন্দী একাধিক ছবিতে অভিনয় করেছিলেন গিরিশ। শেষবার তাঁকে দেখা গিয়েছিল সলমন খান অভিনীত “টাইগার জিন্দা হ্যায়” ছবিতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *