নীল রায়। মন্ত্রী জাভেদ খানকে নিয়ে “দিদিকে বলো”-র কর্মসূচি পালন করলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পুত্র সায়নদেব। শুক্রবার কলকাতা পৌর নিগমের ৯২ নম্বর ওয়ার্ডে সাংবাদিক সম্মেলন দিয়ে এই কর্মসূচির সূচনা করেন তিনি। কসবা বিধানসভার অন্তর্গত কলকাতা পৌর নিগমের এই ওয়ার্ডটি। তাই স্থানীয় বিধায়ককে পাশে নিয়েই এদিন “দিদিকে বলো” কর্মসূচি নিয়ে সাংবাদিকদের …
আরও পড়ুন »নবান্ন অভিযান বামপন্থী ছাত্র-যুবদের ওপর পুলিশি লাঠিচার্জের নিন্দায় সোমেন
নীল রায়। বামেদের নবান্ন অভিযানে তাদের ছাত্র-যুব কর্মীদের ওপর পুলিশের বেপরোয়া লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র। শুক্রবার সন্ধ্যায় এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, “আজ বামপন্থী ছাত্র-যুব কর্মীদের গণতান্ত্রিক আন্দোলনের উপর রাজ্য সরকারের নির্দেশে পুলিশ – প্রশাসন যেভাবে ঘৃণ্য আক্রমণ নামিয়ে আনলো, আমরা তার তীব্র …
আরও পড়ুন »মুকুলকে গ্রেফতার করুক সিবিআই: মান্নান (দেখুন ভিডিও)
নিজস্ব সংবাদদাতা: রাজীব কুমারের রক্ষাকবচ তুলে নিয়েছে আদালত, তা নিয়ে মোটেই উল্লসিত নন কংগ্রেস নেতা আবদুল মান্নান। তাঁর সাফ কথা এবার রাজীবকে যদি সিবিআই গ্রেফতারও করে তাতে কী এমন হবে! বরং মুকুলকে গ্রেফতার করুক সিবিআই।
আরও পড়ুন »সারধাকাণ্ডে মুকুল ও হিমন্ত বিশ্বশর্মার গ্রেফতারের দাবি তুললেন আব্দুল মান্নান
নীল রায়। বিজেপি নেতা মুকুল রায় ও অসমের উপমুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে গ্রেপ্তারের দাবি তুলে দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। শুক্রবার কলকাতা হাইকোর্ট প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ওপর থেকে রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়ার পর নিজের প্রতিক্রিয়া এমনটাই বললেন তিনি। মান্নান বলেন, “আদালত নির্দেশ দিয়েছে, আইন আইনের পথে চলবে। …
আরও পড়ুন »সিবিআইয়ের ভয় দেখিয়ে টাকা তুলছেন মান্নান : বিস্ফোরক মুকুল
নিজস্ব সংবাদদাতা। সিবিআইয়ের ভয় দেখিয়ে টাকা তুলছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার কলকাতা হাইকোর্ট রাজীব কুমার এর উপর থেকে রক্ষাকবজ প্রত্যাহার করে নেওয়ার পর বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছিলেন, সারধাকাণ্ডে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায়কে কেন গ্রেফতার করছে না …
আরও পড়ুন »সিবিআইয়ের কাজে বাধা দেওয়ার অপরাধে গ্রেফতার করা উচিত মমতাকে : মুকুল
নিজস্ব সংবাদদাতা। সিবিআই তদন্তে বাধা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে তাঁকে গ্রেফতার করা উচিত। শুক্রবার রাজীব কুমারের ওপর থেকে কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় এমনটাই বললেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, “আইন আইনের পথে চলবে। সিবিআই তো আর নিজের পায়ে হেঁটে পশ্চিমবঙ্গে এসে তদন্ত শুরু করেনি। …
আরও পড়ুন »“রাজীব কুমারের রক্ষাকবচ প্রত্যাহারের পর কী করবেন মুখ্যমন্ত্রী?” খোঁচা দিলীপের
নীল রায়। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচ কলকাতা হাইকোর্ট প্রত্যাহার করার পরেই আক্রমণের ঝাঁঝ বাড়ালো বিজেপি। শুক্রবার কোর্টের রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “রাজীব কুমারের রক্ষাকবচ উঠে যাওয়া মানে তৃণমূল কংগ্রেসের বিপদ বাড়ল। এটা রাজীব …
আরও পড়ুন »রাজীব কুমারের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের, গ্রেফতার করতে পারে সিবিআই
নীল রায়। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি মধুমতী মিত্র জানিয়ে দেন, সিবিআই চাইলে তদন্তের স্বার্থে রাজীব কুমারকে গ্রেফতারও করতে পারে। শীর্ষ আদালত আরও জানিয়ে দিয়েছে, রাজীব কোনও বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন না। তাঁর ক্ষমতাবলে তিনি তদন্ত এড়িয়ে যেতে পারেন না। …
আরও পড়ুন »বেহালায় আক্রান্ত বিজেপি নেতা, অভিযুক্ত তৃণমূল
সূর্য সরকার। বেহালা পূর্বের বিজেপি কর্মী প্রসেনজিৎ ঘোষ আক্রান্ত তৃণমূলের হাতে, এমনটাই অভিযোগ। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটে নাগাদ তাঁর বাড়িতে তিনজন দুষ্কৃতী আসে মুখে কাপড় পরা অবস্থায়। তাঁরাই বাড়িতে আগুন লাগাবারও চেষ্টা চালায় বলে অভিযোগ। প্রসেনজিৎ রাত সাড়ে তিনটে নাগাদ শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে দেখে তাঁর গেটের সামনে আগুন …
আরও পড়ুন »প্রমাণ লোপাট করতে স্পেনে গিয়েছে রবার্ট বঢরা, আদালতে দাবি করল ইডি
নিজস্ব প্রতিবেদন: ব্যবসায়িক কাজের নাম করে প্রিয়াঙ্কা গাঁধী বঢরার স্বামী রবার্ট বঢরা প্রমান লোপাট করত স্পেনে গিয়েছে বলে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)। বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতে ইডি দাবি করে, রবার্ট বঢরার বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির প্রমাণ লোপাট করতেই তিনি স্পেনে গিয়েছেন। আদালতকে একটি নোটিশ দিয়ে ইডি অফিসার …
আরও পড়ুন »১০০ দিনে ট্রেলার দেখিয়েছি, পুরো সিনেমা এখনও বাকি; ঝাড়খণ্ডের সভায় মোদী
নিজস্ব প্রতিবেদন: গত সপ্তাহে কেন্দ্রের এনডিএ সরকারের ১০০ দিন পূর্ন হয়েছে। এপ্রসঙ্গে বৃহস্পতিবার ঝাড়খণ্ডের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এই তো সবে শুরু হয়েছে। এখনও ৫ বছর বাকি রয়েছে।” এদিন রাঁচির সভা থেকে মোদী বলেন, “উন্নয়ন ও তা পূরণ করা আমাদের প্রধান লক্ষ্য। প্রথম ১০০ দিনে আমরা মানুষের …
আরও পড়ুন »বাগানের ম্যাচ দেখতে যাওয়ার পথে দুর্ঘটনা
প্রসেনজিৎ মাহাতো: ইচ্ছে ছিল প্রিয় দলের খেলা দেখতে মাঠে যাবেন। তবে মাঝ রাস্তায় এভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি টিটাগড়ের ১৯ বছরের মোহনবাগান সমর্থক ভিকি পাখিরা। ব্যারাকপুর–টিটিগড় ষ্টেশনের মাঝে রেললাইনের পোস্টে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন ভিকি। মাথায় গুরুতর আঘাত পান। চিকিৎসার জন্য মেডিকেল হাসপাতাল …
আরও পড়ুন »বিভাজনের রাজনীতিতে বিজেপি-তৃণমূল সমগোত্রীয়, দাবি সোমেনের
নীল রায়। বিভাজনের রাজনীতিতে তৃণমূল ও বিজেপিকে একই আসনে বসালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বৃহস্পতিবার ধর্মতলা রানী রাসমণি সরণিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দ্বারা আয়োজিত জনসভায় এমনটাই বললেন তিনি। সোমেন বলেন, “ধর্মের ভিত্তিতে ভোট বাংলায় কখনও হয় বলে আমি শুনিনি বা দেখিনি। আমরা জানতাম বিহার বা উত্তরপ্রদেশে এইসব সংস্কৃতি রয়েছে। …
আরও পড়ুন »বেকসুর খালাস লালু আলম! মুখ্যমন্ত্রীর ভুমিকা নিয়ে প্রশ্ন সেলিম-মান্নানের
নীল রায়। ৯০-এর দশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় বেকসুর খালাস লালু আলম। তিন দশকের পুরোনো মামলায় এমন রায়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা কটাক্ষই করল কংগ্রেস ও সিপিএম। মামলা খারিজ হয়ে যাওয়া নিয়ে প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, “ওই সময় ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা হয়েছিল। বামফ্রন্ট জামানায় …
আরও পড়ুন »তৃণমূলের হাতে নিহত কর্মীদের জন্য তর্পণ করবেন নাড্ডা
জয় ঘোষ। পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘর্ষে বিজেপির যে সমস্ত কর্মীরা খুন হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে মহালয়ার দিন গঙ্গায় তর্পণ করতে পারেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। এমনই অনুরোধ রাজ্য বিজেপি নেতাদের পক্ষ থেকে করা হয়েছে তাঁর কাছে। জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বিজেপির সদর দপ্তরের সাংবাদিক বৈঠকে …
আরও পড়ুন »সকালে অনেকবার ‘ওম’ শব্দ করেন, জানিয়ে দিলেন মমতা
ওয়েব ডেস্ক: তিনি রোজ সকালে অনেকবার ‘ওম’ শব্দ করেন, বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রীর সাফ কথা, তাঁকে যেন কেউ হিন্দু ধর্ম শেখাতে না আসেন। প্রসঙ্গত, সম্প্রতি উত্তরপ্রদেশে পশু-কল্যাণের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অনেকে ‘গরু’, ‘ওম’-এর মতো শব্দ শুনলে অস্বস্তি বোধ করেন। তাঁদের ধারণা এই শব্দ দুটোর উচ্চারণ …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news