Breaking News
Home / TRENDING / সকালে অনেকবার ‘ওম’ শব্দ করেন, জানিয়ে দিলেন মমতা

সকালে অনেকবার ‘ওম’ শব্দ করেন, জানিয়ে দিলেন মমতা

ওয়েব ডেস্ক:

তিনি রোজ সকালে অনেকবার ‘ওম’ শব্দ করেন, বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রীর সাফ কথা, তাঁকে যেন কেউ হিন্দু ধর্ম শেখাতে না আসেন।

প্রসঙ্গত, সম্প্রতি উত্তরপ্রদেশে পশু-কল্যাণের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অনেকে ‘গরু’, ‘ওম’-এর মতো শব্দ শুনলে অস্বস্তি বোধ করেন। তাঁদের ধারণা এই শব্দ দুটোর উচ্চারণ মানে ষোলো শতকে দেশকে পিছিয়ে দেওয়া। এটা দুর্ভাগ্য। কিন্তু আজও কি কেউ পশু ছাড়া গ্রামীণ অর্থনীতিকে ভাবতে পারেন!

এদিন প্রধানমন্ত্রী মোদীর সেই ‘গরু’ ও ‘ওম’ শব্দ সংক্রান্ত প্রতিক্রিয়ার পাল্টা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামবাজারে এনআরসি বিরোধী সভামঞ্চ থেকে বলেন, প্রধানমন্ত্রীর চেয়ারকে অসম্মান করি না।

এরপরই বলেন, সকালে অনেকবার ‘ওম’ শব্দ করি। ধর্ম শেখাচ্ছে আমায়!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *