Breaking News
Home / দেশ (page 81)

দেশ

কংগ্রেসের ভাঙন কালে থরুরকে মোক্ষম বার্তা মোদির, কেরল নিয়ে নতুন জল্পনা শুরু

মধ্যপ্রদেশ হাতছাড়া হতে পারে। রাজস্থানেও পিঁড়ের তলায় সুপুরি! যে কোনও সময় হতে পারে পদস্খলন। গত কয়েকটি বিধানসভা নির্বাচনে সাময়িক স্বস্তি পাওয়া কংগ্রেস আবার দাঁড়িয়ে পড়েছে খাদের কিনারে। রাহুলকে সভাপতিত্ব থেকে সরিয়ে আবার নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন সনিয়া। শেষ পর্যন্ত প্রিয়ঙ্কাকে রাজ্যসভায় আনার সিদ্ধান্ত নিয়ে সংসদীয় রাজনীতিতে ‘বিটিয়ার’ অভিষেকের কথাও …

আরও পড়ুন »

ভারত মাতা চক, নাম বদলে মিশ্র প্রতিক্রিয়া জম্মুতে

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিবছর জম্মুর এই চকে স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকা ওড়ানো হয়। এই বার শহরের বহু পুরনো ঐতিহ্যমণ্ডিত এই চকের নাম ‘সিটি চক’ থেকে পাল্টে করা হল ‘ভারত মাতা চক’। জম্মু মিউনিসিপাল কর্পোরেশন- এর উদ্যোগে চকের নাম পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জেএমসি-র বিজেপি …

আরও পড়ুন »

শয়তান আর অসুরকে রুখতে রাত পাহারায় ঈশ্বর আর আল্লা

নিজস্ব প্রতিনিধি: দাঙ্গা বিধ্বস্ত উত্তর- পশ্চিম দিল্লিতে পরস্পরের সঙ্গে শান্তি আর সৌহার্দ্যের পরিবেশে থাকতেন হিন্দু মুসলমানরা। পরস্পরের উৎসবে বিপদে থাকতেন কাঁধে কাঁধ মিলিয়ে। হঠাৎ করে পাল্টে গেল চেনা দিল্লি। আগুন জ্বলল প্রতিবেশীর বাড়িতে। বিপদের দিনে পুলিশ প্রশাসনকে পাশে পান নি বলে অভিযোগ ছিল সবারই। এবার আর কোনও ঝুঁকি না নিয়ে …

আরও পড়ুন »

শুরু হল রাম মন্দির প্রস্তুতির কাজ

নিজস্ব প্রতিনিধি: রাম মন্দির তৈরির প্রস্তুতি শুরু হয়ে গেল। ট্রাস্টের সভাপতি নৃত্য গোপাল দাসের সঙ্গে দেখা করতে রাম মন্দির নির্মান কমিটির সম্পাদক নৃপেন্দ্র মিশ্র শনিবার অযোধ্যা যাচ্ছেন। সেখানেই ট্রাস্টের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে মন্দিরের ব্লুপ্রিন্ট তৈরির কাজ শুরু করা হবে। এই সাক্ষাৎকারে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার কথা রয়েছে। মন্দির …

আরও পড়ুন »

যে পাড়ায় খুন করা হয়েছে অঙ্কিত শর্মাকে সেখানেই সাবিত্রীর বিয়ে, কড়া প্রহরায় মুসলিম প্রতিবেশীরা

নিজস্ব প্রতিনিধি: এমন রক্তাক্ত সময়েও প্রেম হয়। তাও আবার ভিন্ন ধর্মের মধ্যে। তাই তো হয়েছে দিল্লির দাঙ্গা বিধ্বস্ত চাঁদবাগে। ২৩ বছরের হিন্দু মেয়ে ভালবেসে হাত ধরছেন তাঁর মুসলমান প্রেমিকের। সারা দিল্লি যখন হিংসার আগুনে জ্বলছে তখন ২৩ বছরের হিন্দু মেয়ে সাবিত্রী বিয়ে করলেন তাঁর প্রেমিক গুলশনকে।গত বুধবার বিয়ে হয়েছে তাঁদের। বিয়ে …

আরও পড়ুন »

নতুন ভারতে সাধারণ ব্যবসায়ীও ধীরুভাই হয়ে উঠতে পারবে : মুকেশ আম্বানি

নিজস্ব প্রতিনিধি : ভারতবর্ষ দ্রুত গতিতে সোনালী অর্থনীতির দিকে এগোচ্ছে। এই গতিতে অর্থনীতির বিকাশ হলে ভারতের যে কোনও সাধারণ ব্যবসায়ীও একদিন ধীরুভাই আম্বানি বা বিল গেটস হতে পারবেন। ভারতের ব্যবসায়ীদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। নতুন ভারত এভাবেই তৈরি হবে। ফিউচার ডিকোডস সিইও সামিটে মাইক্রোসফট সিইও সত্য নাদেল্লা-র সঙ্গে এক কথোপকথনে …

আরও পড়ুন »

মোদির চেয়ে আমি এগিয়ে, ভারতে আসার আগে বললেন ট্রাম্প, কিন্তু কেন? জানুন ক্লিক করে

নিজস্ব প্রতিবেদন: কে বড়? ট্রাম্প না মোদি? কে এগিয়ে? ট্রাম্প না মোদি? না না তাদের বয়েস বা কাজের হিসেব হচ্ছে না। এই লড়াই ফেসবুকের লড়াই! আগামী সোমবার সস্ত্রীক ভারতে আসছেন ট্রাম্প। তার আগে লাস ভেগাসে একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘মোদি নয় আমি এক নম্বরে।’ তাঁর কথা মত ট্রাম্প নাকি এমনটাই …

আরও পড়ুন »

করোনামুক্ত ভারত, ঘোষণা হতে চলেছে শীঘ্রই

নিজস্ব প্রতিনিধি : দেশে এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্ত রোগী নেই একজনও। বৃহস্পতিবার রাতে কেরালার যে ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই দেশকে করোনামুক্ত বলে ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। এখনও দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় ২০০০ মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এঁদের …

আরও পড়ুন »

২১-এ সাফ! দিল্লির পুনরাবৃত্তি এড়াতে দলে কু-কথা নিষিদ্ধ করুন অমিত

দেবক বন্দ্যোপাধ্যায় : টাইমস নাও-এর সাংবাদিক ও সঞ্চালক নবিকার সামনে অমিত শাহকে অস্বস্তিতে পড়তে হল। স্মার্ট অমিত যতই নিজের অস্বস্তিবোধ আড়াল করার চেষ্টা করুন না কেন কু-কথার প্রশ্নে তাঁর অস্বস্তি ধরা পড়েছে চ্যানেলের ক্যামেরায়। অমিত শাহ বলেছেন ‘ভারত পাকিস্তান ম্যাচ’ বা ‘গোলি মারো’, এসব দলের বক্তব্য নয়। তাঁর মতে দলের …

আরও পড়ুন »

অসৎ ধনী মানুষেরা কর ফাঁকি দিলে চাপ বাড়ে সাধারণের, উষ্মা গোপন না করে বললেন মোদি

নিজস্ব প্রতিনিধিঃ দেশের উন্নয়নের স্বার্থে সাধারণ মানুষের উচিত যথাযথভাবে কর দেওয়া। সরকারকে ঠিকমত কর মিটিয়ে দিলে তবেই সরকারের পক্ষে উন্নয়ন সম্ভব।বুধবার এক অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন যে অধিকাংশ মানুষই ঠিকমত কর দেন না। আর তার দায় এসে পড়ে সৎ করদাতাতের ওপর। এর আগেও পরিচ্ছন্ন কর ব্যবস্থার …

আরও পড়ুন »

কেন বাড়ল গ্যাসের দাম? সাধারণকে স্বস্তি দিতে কি করলেন মোদি? জানুন ক্লিক করে

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল।আর তার প্রভাব সোজা এসে পড়ল মধ্যবিত্তর হেঁসেলে।বুধবার বাজার অগ্নিমূল্য হওয়ায় হঠাৎই গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় ১৪৫ টাকা বেড়ে যায়। ৭১৪ টাকা থেকে দাম বেড়ে গ্যাসের দাম হয় ৮৫৮.৫০ টাকা প্রতি সিলিন্ডার। গায়ে ছ্যাঁকা লাগার মত দাম …

আরও পড়ুন »

কেজরিওয়াল দক্ষিণপন্থী, তিনি ‘ভারত মাতার জয়’ই বলবেন, মন্দিরেই পুজো দিতে যাবেন

  সুমন ভট্টাচার্য : ২০১৫য় যেদিন অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে বিজেপিকে ৬৭-৩এ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন, ঠিক সেদিন তাঁর সাক্ষাৎকার নিতে আপ-এর দফতরে পৌঁছেছিলেন সেই সময় ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সম্পাদক এবং জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক শেখর গুপ্ত। আপ-এর দফতরে যাওয়ার এবং দিল্লি বিজয়ের দিনে অরবিন্দ কেজরিওয়ালের স্বেচ্ছাসেবকদের উৎসব, উচ্ছ্বাস নিয়ে শেখর একটি …

আরও পড়ুন »

সর্দি-কাশি-মাফলারে অসম লড়াই জিতলেন কমনম্যান কেজরিবাল

  দেবক বন্দ্যোপাধ্যায় :   প্রঃ অফিস যেতে আসতে শাহিনবাগ পেরোতে হয়? উঃ হয়। প্রঃ কি করছেন এখন? উঃ এক ঘন্টার রাস্তা তিন ঘন্টা লাগছে। আনন্দ বিহারের এক বাসিন্দার অভিজ্ঞতা। শুধু আনন্দবিহার কেন, দিল্লির বিস্তীর্ণ অংশের সাধারণ মানুষের একই অভিজ্ঞতা গত দু’মাস ধরে। স্কুল পড়ুয়াদের অবস্থা আরও নিদারুণ। বড়দের ওয়ার্ক …

আরও পড়ুন »

অল্প হলেও শাহিনবাগ সাহায্য করেছে বিজেপিকেই

  ২০১৫-২০২০, দুটি নির্বাচনই সিলি পয়েন্ট থেকে দেখে যেমনটা বুঝলেন সুমন ভট্টাচার্য কেন জিতলেন অরবিন্দ কেজরিবাল? কাজ করেছিলেন বলে। কেন হারল বিজেপি? সমীক্ষা বলছে, লোকসভা ভোট হলে এখনও দিল্লির ৭টি আসনই জিততে পারে গেরুয়া শিবির। অর্থাৎ, দিল্লিবাসী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে বাছতে পারেন, কিন্তু অন্য ইস্যুতে পদ্মে ছাপ দেবেন, এমনটা …

আরও পড়ুন »

মানবিকতা : ইমরান বনাম মোদি, চিনে পড়ে থাকা পাক নাগরিকদের উদ্ধারের প্রস্তাব ভারতের

নিজস্ব প্রতিনিধি। মারণ করোনা ভাইরাসে (Karona Virus) আক্রান্ত চিন থেকে যখন সব দেশে নিজেদের দেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে নিয়ে এসেছে, তখন পাকিস্তান তার ৫০০ নাগরিককে আক্ষরিক অর্থেই মৃত্যুমুখে ফেলে রেখে দিয়েছে চিনে। নাগরিকদের আতঙ্ক, তাঁদের আকুতি মিনতি কোনও কিছুতেই মন ভেজেনি ইমরান খান সরকারের। ভারতীয়দের সরিয়ে নিয়ে আসার ভারত সরকারের …

আরও পড়ুন »

হিন্দু শিবিরে জয় শ্রীরাম ধ্বনি, এপ্রিলেই শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ

নিজস্ব প্রতিনিধি: অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ এপ্রিলেই শুরু হয়ে যাবে বলে জানালেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টি স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ। বৃহস্পতিবার তিনি জানান, এখন সঠিক তারিখ স্থির না হলেও রামনবমী অথবা অক্ষয়তৃতীয়ার দিন কাজ শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সঠিক তারিখ ট্রাস্টিদের বৈঠকের পরেই ঠিক হবে বলে জানিয়েছেন গোবিন্দ …

আরও পড়ুন »