নিজস্ব প্রতিনিধি: রাম মন্দির তৈরির প্রস্তুতি শুরু হয়ে গেল। ট্রাস্টের সভাপতি নৃত্য গোপাল দাসের সঙ্গে দেখা করতে রাম মন্দির নির্মান কমিটির সম্পাদক নৃপেন্দ্র মিশ্র শনিবার অযোধ্যা যাচ্ছেন। সেখানেই ট্রাস্টের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে মন্দিরের ব্লুপ্রিন্ট তৈরির কাজ শুরু করা হবে।
এই সাক্ষাৎকারে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার কথা রয়েছে। মন্দির তৈরির সময় রাম লালার মূর্তি সরিয়ে আপাতত কোথায় রাখা হবে আর কীভাবেই বা তখন তাঁর উপাসনা করা হবে আলোচনা হবে তা নিয়েও। শুক্রবার নৃপেন্দ্র মিশ্র উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গেও দেখা করেন রামমন্দির বিষয়ে কথা বলার জন্য। শুধু তাই নয়, আরএসএস –এর কিছু নেতার সঙ্গেও এদিন কথা বলেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news