নিজস্ব প্রতিবেদন:
কে বড়?
ট্রাম্প না মোদি?
কে এগিয়ে?
ট্রাম্প না মোদি?
না না তাদের বয়েস বা কাজের হিসেব হচ্ছে না। এই লড়াই ফেসবুকের লড়াই! আগামী সোমবার সস্ত্রীক ভারতে আসছেন ট্রাম্প। তার আগে লাস ভেগাসে একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘মোদি নয় আমি এক নম্বরে।’ তাঁর কথা মত ট্রাম্প নাকি এমনটাই জানতেন। কিন্তু তাঁর ভুল ভাঙিয়েছেন ফেসবুকের কর্ণধার জুকেরবার্গ স্বয়ং। তিনি ট্রাম্পকে বলেছেন, ‘মি প্রেসিডেন্ট, আপনি নন, আপনার ওপরে আছেন প্রাইম মিনিস্টার মোদি।’ শোনা মাত্র মার্কিন প্রেসিডেন্ট ফোন করেন মোদিকে। বলেন, অভিনন্দন। ফেসবুকে আমার চেয়ে তোমার ফলোয়ার বেশি!’ মোদি কি উত্তর দিয়েছেন তা অবশ্য জানা যায়নি। ট্রাম্প কিন্তু দমবার পাত্র নন। মোদিকে শুনিয়ে দিয়েছেন, ‘শোনো ভাই তোমার দেশের লোকসংখ্যা ১৫০ কোটি আর আমার দেশে মাত্র সাড়ে তিনশ মিলিয়ন। তাই তুমি আমার চেয়ে এগিয়ে!’
তবে ভারতে আসার আগে মোদিকে নিয়ে এইসব কথা মজা করে বললেও মজা করার বাইরেও একটি জরুরী কথা জানিয়ে দিয়েছেন ট্রাম্প। বলেছেন, ওখানে গিয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব কোনও বাণিজ্যিক চুক্তি হবে কি না। যদিও ইতিমধ্যেই খবরে প্রকাশ ভারতের এনার্জি সেকটরে আগ্রহ রয়েছে আমেরিকার। তবে ট্রাম্প বলেছেন যেটাই হবে আমেরিকার স্বার্থ মাথায় রেখেই হবে। তাঁর কথায়, ‘আমেরিকা ফার্স্ট।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news