নিজস্ব প্রতিনিধি :
ভারতবর্ষ দ্রুত গতিতে সোনালী অর্থনীতির দিকে এগোচ্ছে। এই গতিতে অর্থনীতির বিকাশ হলে ভারতের যে কোনও সাধারণ ব্যবসায়ীও একদিন ধীরুভাই আম্বানি বা বিল গেটস হতে পারবেন। ভারতের ব্যবসায়ীদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। নতুন ভারত এভাবেই তৈরি হবে। ফিউচার ডিকোডস সিইও সামিটে মাইক্রোসফট সিইও সত্য নাদেল্লা-র সঙ্গে এক কথোপকথনে এমনটাই বললেন মুকেশ আম্বানি। তিনি বলেন খুব দ্রুত পৃথিবীর তিনটি প্রথম অর্থনৈতিক দেশের মধ্যে ভারত অন্যতম হতে চলেছে। এই ভারতে সাধারণ মানুষের কাজ করার সুযোগ অনেক বেশি।
এই ভারত বিশ্বের যে কোনও উন্নত দেশকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন অনেকদিন আগেই দেখেছিলেন। সেই স্বপ্ন মূল উদ্দেশ্যই ছিল দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই অনুষ্ঠানে অনেকটা সেই সুরেই কথা বললেন মুকেশ আম্বানি। তিনি বললেন ৩৮ কোটি লোক এখন জিও-র ফোর জি প্রযুক্তি ব্যবহার করে। আগে ইন্টারনেটের স্পিড ছিল গড়ে ২৫৬ কেবিপিএস। এখন ইন্টারনেটের গতি ২১ এমবিপিএস। আম্বানি বলেন যে ভারত দেখে তিনি বড় হয়েছেন সেই ভারত এখন আর নেই। দেশ অনেক এগিয়ে গিয়েছে। ইন্টারনেট এখন আর গেম-এ সীমাবদ্ধ নেই। সিনেমা দেখা গান শোনার সঙ্গে আরও অনেক বেশি বিনোদন মানুষকে দিতে তৈরি ইন্টারনেট। সেই সঙ্গে এর কাজ তথ্যপ্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news