Breaking News
Home / TRENDING / অসৎ ধনী মানুষেরা কর ফাঁকি দিলে চাপ বাড়ে সাধারণের, উষ্মা গোপন না করে বললেন মোদি

অসৎ ধনী মানুষেরা কর ফাঁকি দিলে চাপ বাড়ে সাধারণের, উষ্মা গোপন না করে বললেন মোদি

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের উন্নয়নের স্বার্থে সাধারণ মানুষের উচিত যথাযথভাবে কর দেওয়া। সরকারকে ঠিকমত কর মিটিয়ে দিলে তবেই সরকারের পক্ষে উন্নয়ন সম্ভব।বুধবার এক অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন যে অধিকাংশ মানুষই ঠিকমত কর দেন না। আর তার দায় এসে পড়ে সৎ করদাতাতের ওপর।

এর আগেও পরিচ্ছন্ন কর ব্যবস্থার ওপর জোর দিয়েছে মোদি সরকার।যথাযথভাবে কর দিলে যে দেশের যে দেশের অর্থনীতি বুলেটের গতিতে ছুটবে সেকথাও একাধিকবার মনে করিয়েছেন মোদি। এইদিন মোদি বলেন সঠিক রোজগার দেখিয়ে কর দিতে মানুষের অনীহা অত্যন্ত বেশি। দেশের মাত্র ২২০০ জন নাগরিক প্রতি বছরে ১ কোটি টাকা রোজগার করেন বলে ঘোষণা করেছেন। যে সংখ্যাটা ভারতের মত দেশে অবিশ্বাস্য। বস্তুত কর ফাঁকি দেওয়ায় বিভিন্ন সময়ে ধনী থেকে সেলেব উঠে এসেছে বহু লোকের নাম। বুধবার সরাসরি নাম না নিয়ে খানিকটা সেই ব্যাপারেই ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন ধনীদের অসততার দায় নিতে হয় সাধারণ করদাতাতের। এঁদের ওপর করের বোঝা পড়ে যায় অত্যাধিক।

প্রধানমন্ত্রী এদিনের অনুষ্ঠানে বলেন ট্যাক্স দেওয়ার জটিলতা এখন এই দেশে অতীত। আগের কোনও সরকার ভোটব্যাঙ্ক হারানোর ভয়ে কর ব্যবস্থায় হাত দেওয়ার সাহস করত না। কিন্তু দেশের আমূল সংস্কারের জন্য কর ব্যবস্থা ঢেলে সাজিয়েছে এই সরকার, যাতে ইচ্ছুকরা যথাযথভাবে কর দিয়ে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *